ফিরেই দলকে নাটকীয় জয় এনে দিয়েছেন মেসি

  স্পোর্টস ডেস্ক
৩১ জুলাই ২০২৫, ১০:৩২আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১১:৩৪

নিষেধাজ্ঞার শাস্তিতে আগের ম্যাচে খেলা হয়নি মেসির। তা নিয়ে কম ক্ষোভ ছিল না তার। ফেরার ম্যাচে সেই ক্ষোভ প্রশমিত করতে নিজের সবটা নিংড়ে দিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। দুই অ্যাসিস্টে নাটকীয় এক জয় নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। অ্যাটলাসকে হারিয়েছে ২-১ গোলে। 

শেষ দিকে তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচে যোগ হওয়া সময়ের ষষ্ঠ মিনিটে বক্সের ৬ গজের মধ্যে পাস দিয়েছিলেন মেসি। সেই পাস পেয়ে আর কোনও ভুল করেননি মার্সেলো ভেইগান্ট। তার গোলেই শেষ দিকে এসে জয় পেয়েছে মায়ামি। 

অবশ্য শুরুতে এই গোলটিকে অফসাইডের ইঙ্গিত দিয়েছিলেন রেফারি। তার পর ভার রিভিউতে গোল নিশ্চিত হলে বুনো উল্লাস শুরু হয় চেজ স্টেডিয়ামে। 

ম্যাচের শুরুর গোলটি পেয়েছে মায়ামি। ৫৭ মিনিটে আর্জেন্টাইন অধিনায়কের বানিয়ে দেওয়া পাস থেকে জাল কাঁপান তেলাসকো সেগোভিয়া। শুরুতে সের্হিও বুসকেৎজের কাছ থেকে থ্রু বল পেয়েছিলেন কাতার বিশ্বকাপ জয়ী। সেখান থেকে পাস দিলে ঠাণ্ডা মাথায় গোলটি করেন সেগোভিয়া। 

শেষ দিকে যখন ম্যাচটা পরিণতির দিকে, সেটা জমিয়ে তোলার চেষ্টা করে অ্যাটলাস। ৮০ মিনিটে লুজ বল থেকে রিভালদো লোজানোর গোলে গোল করে ম্যাচে সমতা ফেরান। পরে অবশ্য মেসির জাদুকরী মুহূর্তই ম্যাচের ফল বদলে দিয়েছে। তাতে বোঝা যাচ্ছে চলতি মৌসুমে তার প্রভাব কতটা। এখন পর্যন্ত জুলাইয়ে ৫টি অ্যাসিস্টের পাশাপাশি ৮টি গোল করেছেন। তাতে প্লেয়ার অব দ্য মান্থের খেতাবটিও পেয়েছেন তিনি। নাটকীয় জয়ের ম্যাচে আবার নিউ সাইনিং রদ্রিগো দে পলের অভিষেকও হয়েছে।    

/এফআইআর/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি