লিভারপুল ছাড়ছেন নুনেজ, যাচ্ছেন আল হিলালে!

স্পোর্টস ডেস্ক
০৬ আগস্ট ২০২৫, ১৯:১৩আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১৯:১৩

সৌদি প্রো লিগ দল আল হিলালে যাওয়ার বেশ কাছে লিভারপুল স্ট্রাইকার ডারউইন নুনেজ, বিভিন্ন সূত্রে এই তথ্য জানিয়েছে ইএসপিএন।

দুই ক্লাবের মধ্যে চূড়ান্তভাবে চুক্তি এখনও হয়নি। তবে আলোচনা চলছে। দুই পক্ষই আশাবাদী, ৫ কোটি ৩০ লাখ ইউরোতে হতে পারে এই চুক্তি।

২০২২ সালের গ্রীষ্মে ৬ কোটি ৪০ লাখ পাউন্ডে বেনফিকা থেকে লিভারপুলে যান নুনেজ।

তিন মৌসুমে উরুগুয়ান তারকা ১৪৩ ম্যাচ খেলে ৪০ গোল করেছেন। গত মৌসুমে লিভারপুলের প্রিমিয়ার লিগ জিতলেও তার প্রভাব ততটা ছিল না। সব প্রতিযোগিতায় করেন কেবল সাত গোল। তাতেই অ্যানফিল্ডে তার ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ে।

নুনেজ চলে গেলে লিভারপুলের ফরোয়ার্ড লাইনে আরও শূন্যতা তৈরি হবে। ইতোমধ্যে লুইস দিয়াজ চলে গেছেন বায়ার্ন মিউনিখে। ফেডেরিকো চিয়েসাও অ্যানফিল্ড ছাড়বেন বলে শোনা যাচ্ছে।

উগো একিতিকে গত মাসে আইন্ত্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে লিভারপুলে যোগ দেন।

/এফএইচএম/
সম্পর্কিত
লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাস্টন ভিলা 
বার্সাকে বিদায় করে সেমিতে অ্যাতলেতিকো
চ্যাম্পিয়ন্স লিগে আজ কি বার্সেলোনা লিভারপুলের প্রত্যাবর্তনের রাত?
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী