চীন সফর বাতিল করে মেক্সিকোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
০৮ আগস্ট ২০২৫, ১৪:৪৯আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ১৪:৪৯

আগামী অক্টোবরে চীন সফরে যাওয়ার কথা ছিল আর্জেন্টিনার। ৮ ও ১৪ অক্টোবর সেখানে দুটি ম্যাচ হতো। কিন্তু এই সফর বাতিল করেছে আর্জেন্টিনা। এই উইন্ডোতে তারা যুক্তরাষ্ট্রে দুটি ম্যাচ খেলবে, একটির প্রতিপক্ষ মেক্সিকো। অন্য ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নরা কার সঙ্গে খেলবে তা চূড়ান্ত হয়নি।

কাতারে ২০২২ সালের বিশ্বকাপের পর প্রথমবার মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মেক্সিকো। সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুটি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। ৪ সেপ্টেম্বর তারা স্বাগত জানাবে ভেনেজুয়েলাকে। চার দিন পর ৯ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ে তাদের প্রতিপক্ষ ইকুয়েডর। এরপর উত্তর আমেরিকায় ফিরে তারা মুখোমুখি হবে আগামী বিশ্বকাপের অন্যতম আয়োজকের।

আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, শিকাগোর সোলজার ফিল্ডে ৮ ও ১৪ অক্টোবরের মধ্যে আর্জেন্টিনা ও মেক্সিকোর কেরা হবে। এই মাঠে কোপা আমেরিকার আগে গত বছর একটি প্রীতি ম্যাচ খেলেছিল লিওনেল স্ক্যালোনির শিষ্যরা।

আর্জেন্টিনা ও মেক্সিকোর শেষ ম্যাচ হয়েছিল বিশ্বকাপ বাছাইয়ে। লুসাইল স্টেডিয়ামে লিওনেল মেসি ও এনজো ফের্নান্দেজের গোলে ২-০ তে জিতেছিল আর্জেন্টাইনরা।

গণমাধ্যমটি আরও জানিয়েছে, এই সফরেই বিশ্বকাপ ফাইনালের ভেন্যু নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনাকে নিয়ে একটি প্রীতি ম্যাচ আয়োজনের জোর চেষ্টা চলছে।

/এফএইচএম/
সম্পর্কিত
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি