ঢাকায় এসে দিয়াবাতে বললেন, ‘মোহামেডান পারলে আবাহনী কেন চ্যাম্পিয়ন হতে পারবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২৫, ২০:২৯আপডেট : ১০ আগস্ট ২০২৫, ২০:২৯

ঘরোয়া ফুটবলে সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা ফুটবলার সুলেমানে দিয়াবাতে। অনেকটা ইচ্ছার বিরুদ্ধে মোহামেডানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হয়েছে। নতুন ক্লাব তার সাবেক দলের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী। ক্লাবটির হয়ে শুরুতেই চ্যালেঞ্জের সামনে মালির স্ট্রাইকার।

দিয়াবাতে আজ রবিবার প্রথমবার আবাহনীর জার্সিতে অনুশীলন করেছেন। আগামী ১২ আগস্ট এএফসি টুর্নামেন্টে খেলা। এই প্রতিযোগিতা শেষ করতে চান সেরা সাফল্য নিয়ে। তিনি বললেন, ‘প্রথমবার এএফসি টুর্নামেন্টে খেলছি। তবে সব ফুটবল একই ধরনের। তাই আমি আমার খেলাটা খেলবো ইনশাআল্লাহ। আমরা জেতার চেষ্টা করবো। জয়ের জন্য সবকিছু করবো।’

নতুন ক্লাব, তবুও বেশ জানাশোনা। তেমনটাই শোনালেন দিয়াবাতে, ‘আবাহনীর সব খেলোয়াড়কে আমি চিনি। তাই তারা আমার কাছে নতুন নয়। হয়তো খেলাটা নতুন, তবে যেমনটা বলেছি ফুটবল একই ধরনের। খালি নামটা ভিন্ন। খেলোয়াড়েরা ভালো, কোচও খুব ভালো। দলও খুব ভালো। আমি বিশ্বাস করি আমরা জিততে পারবো।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েও মোহামেডান এই টুর্নামেন্টে নাম লিখতে পারেননি। সেই সুযোগে আবাহনী সুযোগ পেয়েছে। স্থানীয় ও বিদেশি খেলোয়াড়দের মিশেলে ভালো একটি দল আবাহনী, বললেন দিয়াবাতে, ‘ ফুটবল একজনের খেলা নয়। তাদের ভালো স্থানীয় ফুটবলার আছে। ফুটবল শুধু বিদেশিদের জন্য নয়, এখানে স্থানীয়রাও গুরুত্বপূর্ণ। আমি জানি তারা ভালো খেলোয়াড়। তারা যদি আমাকে সহায়তা করে আমরা কিছু একটা করতে পারবো ইনশাআল্লাহ।’

আবাহনী চ্যাম্পিয়ন হতে পারবে এই বিশ্বাস ৩৪ বছর বয়সী স্ট্রাইকারের, ‘এই মৌসুমে তারা চেষ্টা করবে কোনও শিরোপা জেতার। চ্যাম্পিয়ন হওয়ার। ফুটবলে যে কোনও কিছু হতে পারে, মোহামেডান চ্যাম্পিয়ন হতে পারলে আবাহনী কেন পারবে না।’ 

নিজের অভিজ্ঞতা দিয়ে আবাহনীকে সাফল্য এনে দিতে চান তিনি, ‘আমি অভিজ্ঞ একজন খেলোয়াড়। জানি কীভাবে খেলতে হয়। আমি আমার সেরাটা দেবো এবং গোল করবো।’

আবাহনীতে খেলাকে নতুন চ্যালেঞ্জ মনে করছেন না দিয়াবাতে, ‘নতুন কোনো চ্যালেঞ্জ নয়। সাত বছর ধরে আমি বাংলাদেশ ফুটবলকে চিনি। তাই কোনও কিছু নতুন নয়।’

সাবেক ক্লাবের সঙ্গে আবাহনীর অনুশীলনে তফাত খুঁজে পেয়েছেন তিনি, ‘প্রথম দিনে অনুশীলন করে মনে হয়েছে আবাহনী ও মোহামেডানের মধ্যে বড় পার্থক্য আছে। এখানকার কোচিং কৌশল খুব ভালো। মারুফের কৌশল খুব ভালো, গেম প্ল্যানিংও। তাই পার্থক্যটাও বড়।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
আবাহনীকে কাঁদিয়ে কিংসের শিরোপা
কিংসের দোরিয়েলতনকে আটকানোর পরিকল্পনা আবাহনীর
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি