রোনালদোর বিয়ের প্রস্তাবে জর্জিনা বললেন, ‘হ্যাঁ, আমি রাজি’

স্পোর্টস ডেস্ক
১২ আগস্ট ২০২৫, ১০:১৫আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১১:০১

দীর্ঘদিন ছিলেন এক সঙ্গে। তাই প্রেম ছাপিয়েও তাদের সম্পর্কের বোঝাপড়াটা অনেক গভীরে। অবশেষে সেই ৮ বছরের সম্পর্ককে একটা আনুষ্ঠানিক মোড়কে ফেলতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিয়েছেন পর্তুগিজ যুবরাজ।

জর্জিনা সোমবার নিজেই ইনস্টাগ্রামে সিআরসেভেনের বাগদত্তা হওয়ার খবরটি জানান। আঙুলে হীরার আংটি পরা নিজের একটি ছবি দিয়ে ক্যাপশনে লেখা ছিল রোনালদোর বিয়ের প্রস্তাবের সম্মতিমূলক বার্তা। যার অর্থ ছিল, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনে, এবং আমার সব জীবনে।’

রোনালদো এবং জর্জিনার চারটি সন্তান রয়েছে —যমজ এভা মারিয়া এবং মাতেও (২০১৭ সালে সারোগেসির মাধ্যমে জন্ম), আলানা (২০১৭ সালে জন্ম) এবং বেলা (২০২২ সালে জন্ম)। দুঃখজনকভাবে, বেলার যমজ ভাই ২০২২ সালে মারা যায়।

এই যুগল আবার রোনালদোর জ্যেষ্ঠ পুত্র ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়রের (২০১০ সালে জন্ম) অভিভাবকও।

রদ্রিগেজের পোস্টটি আবার রিয়াদ, সৌদি আরবে ট্যাগ করা ছিল। এখানেই রোনালদো বর্তমানে আল-নাসর এফসি’র হয়ে খেলছেন। পর্তুগিজ তারকা ফরোয়ার্ড গত মৌসুমে ক্লাবটির হয়ে সৌদি প্রো লিগে ৩০ ম্যাচে গোল করেছেন ২৫টি।

/এফআইআর/     
সম্পর্কিত
রোনালদোর সঙ্গে তুলনা করতে গিয়ে পিকে বলেছেন, ‘মেসিই সর্বকালের সেরা’
রোনালদোর নতুন চমক, এবার পর্দায় দেখা যাবে সিআরসেভেনকে
রোনালদো-পরবর্তী যুগে কোটি টাকার মার্কেটিং ঝুঁকি! 
সর্বশেষ খবর
হবিগঞ্জ ও সিলেটে হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির মশাল মিছিল
হবিগঞ্জ ও সিলেটে হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির মশাল মিছিল
অফিসে এআই ব্যবহার করছেন? সহকর্মীরা জানলে লাভ নাকি ক্ষতি?
অফিসে এআই ব্যবহার করছেন? সহকর্মীরা জানলে লাভ নাকি ক্ষতি?
জ্বলছে না চুলা, যুদ্ধটা খাবারের
জ্বলছে না চুলা, যুদ্ধটা খাবারের
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত