রোনালদোর নতুন চমক, এবার পর্দায় দেখা যাবে সিআরসেভেনকে

স্পোর্টস ডেস্ক
২৭ জুলাই ২০২৬, ১৩:৫৮আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১৩:৫৮

ফুটবল মাঠে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে গোল করা তার নিত্যদিনের কাজ। কিন্তু এবার নতুন মিশনে নামছেন ক্রিস্টিয়ানো রোনালদো। যার জন্য জয় করতে হবে দর্শকদের হৃদয়। কারণ, প্রথমবারের মতো অভিনয়ের জগতে পা রাখতে চলেছেন সিআরসেভেন।

এএস-এর বরাতে ইডম্যান বিজ জানিয়েছে, ৪১ বছর বয়সী রোনালদো আসন্ন ফুটবলভিত্তিক ড্রামা সিরিজ ডে ওয়ান্সে একদিকে অভিনেতা, অন্যদিকে এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে কাজ করবেন।

এটি হবে পেশাদার ফুটবল খেলা চালিয়ে যাওয়ার পাশাপাশি রোনালদোর অভিনয়ে প্রথম আনুষ্ঠানিক অভিষেক।

সিরিজটিতে ফুটবল এজেন্ট স্ট্যানলি ডালটনের কাল্পনিক গল্প তুলে ধরা হবে। চরিত্রটিতে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা ডেমিয়ান লুইস।

সিরিজে দর্শকরা দেখতে পাবেন ফুটবল বিশ্বের পর্দার আড়ালের নানা ঘটনা, খেলোয়াড়দের দলবদল, চুক্তি আলোচনা, সম্পর্কের টানাপোড়েন এবং এজেন্টদের ওপর থাকা তীব্র চাপ। নাটকীয়তার পাশাপাশি থাকবে হাস্যরসও।

ইংল্যান্ডে ইতোমধ্যেই সিরিজটির শুটিং শুরু হয়েছে। এরই মধ্যে বারনেট স্টেডিয়ামে বেশ কয়েকটি দৃশ্য ধারণ করা হয়েছে। সিরিজটিতে অতিথি চরিত্রে দেখা যেতে পারে আরেক ফুটবল কিংবদন্তি, সাবেক আর্সেনাল ও ফ্রান্স তারকা থিয়েরি অঁরিকে।

/এফআইআর/
সম্পর্কিত
রোনালদো-পরবর্তী যুগে কোটি টাকার মার্কেটিং ঝুঁকি! 
রোনালদোর সাবেক কোচ এবার পর্তুগালের দায়িত্বে
অশ্রুসিক্ত রোনালদোর বিদায়, মাঠেই জড়িয়ে ধরলেন তরুণ ইয়ামাল
সর্বশেষ খবর
নতুন কুঁড়ি স্পোর্টসে অপরাজিত চ্যাম্পিয়ন খুশবু
নতুন কুঁড়ি স্পোর্টসে অপরাজিত চ্যাম্পিয়ন খুশবু
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী ভাতা বাড়লো
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী ভাতা বাড়লো
মেহেরপুরে এনসিপির সমাবেশস্থল থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
মেহেরপুরে এনসিপির সমাবেশস্থল থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
সিএনজি পাম্প মালিকদের ৩০ জুলাইয়ের কর্মসূচি প্রত্যাহার
সিএনজি পাম্প মালিকদের ৩০ জুলাইয়ের কর্মসূচি প্রত্যাহার
সর্বাধিক পঠিত
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত