এই জয়টা আমাদের প্রাপ্য ছিল না: পিএসজি কোচ

স্পোর্টস ডেস্ক
১৪ আগস্ট ২০২৫, ১৩:৩৪আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১৩:৩৪

তিন মাসের মধ্যে দ্বিতীয় ট্রফির খুব কাছে ছিল টটেনহাম হটস্পার। কিন্তু উয়েফা সুপার কাপে শেষ দিকে ইউরোপা লিগ জয়ীদের জাল দুইবার কাঁপিয়ে ম্যাচ টাইব্রেকারে নিয়ে শেষ হাসি হেসেছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। শুটআউটে ৪-৩ গোলে জিতে এই বছর পঞ্চম ট্রফি ঘরে তুলেছে ফরাসি জায়ান্টরা। দুই গোলে পিছিয়ে থাকায় নিশ্চিত পরাজয়ের মুখে ছিল পিএসজি। তাই সুপার কাপ জয়ের পর পিএসজি কোচ লুইস এনরিকে স্বীকার করেছেন, এই ম্যাচে জয়টা তাদের প্রাপ্য ছিল না।

আসলে ম্যাচের গতিপ্রকৃতিই ছিল এমন। ৮৪ মিনিট পর্যন্ত তারা দুই গোলে পিছিয়ে ছিল। শেষ দিকেই প্রত্যাবর্তন ঘটে পিএসজির। ৮৫তম মিনিটে গোল করেন বদলি নামা উইঙ্গার লি কাং-ইন। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সমতা ফেরান গনসালো রামোস। তাই ম্যাচের পর এনরিকে বলেছেন, ‘৮০ মিনিট পর্যন্ত যেভাবে হয়েছে তাতে এই জয় আমাদের প্রাপ্য ছিল না। আমার মনে হয় টটেনহামের জয়টা প্রাপ্য ছিল। কারণ তারা ছিল দারুণ ছন্দে। ওরা ৬ সপ্তাহ ধরে অনুশীলন করছিল এবং ম্যাচটাও খেলেছে দারুণভাবে।’

নিজের অনুশীলনের ঘাটতির কথাও তুলে ধরেন এনরিকে, ‘আমরা মাত্র ৬দিন হয়েছে অনুশীলন করছি। কিন্তু ফুটবল অনেক সময়ই অন্যায় করে থাকে।  আমাকে বলতেই হবে শেষ দশ মিনিটে আমরা ভীষণ ভাগ্যবান ছিলাম যে, দুটি গোল আদায় করতে নিতে পেরেছি।’

দুই গোলে পিছিয়ে পড়লেও এনরিকে জানালেন, শেষ মুহূর্ত পর্যন্ত তার শিষ্যদের জয়ের বিশ্বাসটা ছিল, ‘শেষ মিনিট পর্যন্ত আমার খেলোয়াড়দের বিশ্বাসটা ছিল, একই ভাবে সমর্থকদেরও।’

/এফআইআর/   
সম্পর্কিত
পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উদযাপনে রণক্ষেত্র প্যারিস, গ্রেফতার ৪১৬
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বুদাপেস্টে আজ পিএসজি-আর্সেনাল মহারণ 
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি