লিভারপুলের সঙ্গে লেওনির ছয় বছরের চুক্তি

স্পোর্টস ডেস্ক
১৬ আগস্ট ২০২৫, ১০:২৩আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ১০:২৩

সবকিছু ঠিকঠাক ছিল আগে থেকেই। আনুষ্ঠানিকতাও সম্পন্ন হলো শুক্রবার। পার্মার ১৮ বছর বয়সী ডিফেন্ডার জোভান্নি লেওনির সঙ্গে ছয় বছরের চুক্তি করেছে লিভারপুল। এই গ্রীষ্মের দলবদলের বাজারে ৩০ কোটি পাউন্ডের ঘর ছাড়িয়ে তাকে দলে টেনেছে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।

ভার্জিল ফন ডাইক, ইব্রাহিম কোনাতে ও জো গোমেজের সঙ্গে সেন্টার ব্যাক হিসেবে দলে যোগ দেবেন লেওনি। গত মৌসুমে সিরি আ-তে পার্মার হয়ে ১৭ ম্যাচ খেলা এই ডিফেন্ডার ইতালির অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছেন। তাকে কিনতে অ্যাড-অনসসহ ২ কোটি ৬০ লাখ পাউন্ড খরচ করতে হয়েছে বলে খবর ইএসপিএন’র।

পাদোভার হয়ে অভিষেকের পর ২০২৩ সালে লেওনি বলেছিলেন, ফন ডাইক তার প্রেরণা। এবার ডাচ ডিফেন্ডারের পাশে থেকে খেলবেন তিনি।

ফন ডাইকের সঙ্গে জুটি পাকা করে ফেলেছেন কোনাতে। বর্তমানে লিভারপুলের সঙ্গে দীর্ঘ সময় ধরে খেলা গোমেজের সঙ্গে দলে জায়গা পাওয়ার লড়াই করতে হবে লেওনিকে।

সেই লড়াইয়ের আগে আপাতত লিভারপুলে চুক্তি করে উচ্ছ্বাস প্রকাশ করলেন তিনি, ‘এটা বিশ্বের অন্যতম সেরা ক্লাব হওয়ায় না বলা সম্ভব ছিল না। আমি এখানে এসে খুব খুশি। এটা সত্যিই দারুণ ব্যাপার। আমি সম্মানিতবোধ করছি। (লিভারপুলের আগ্রহে) আমি খুব খুশি হয়েছিলাম। যখন আমি জানতে পারি, তখন বলেছিলাম, বাহ এটা দারুণ।’

ক্রিস্টাল প্যালেসের মার্ক গুয়েহরিকে বর্তমানে আগ্রহের তালিকায় রেখেছে লিভারপুল। চুক্তির শেষ বছরে থাকায় ফি নিয়ে আলোচনা ঢিমেতালে চলছে।

৩০ কোটি পাউন্ডের বেশি খরচ করলেও লিভারপুল তাদের আট খেলোয়াড়কে বেঁচে প্রায় ২০ কোটি পাউন্ড আয় করেছে।

/এফএইচএম/
সম্পর্কিত
লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাস্টন ভিলা 
বার্সাকে বিদায় করে সেমিতে অ্যাতলেতিকো
চ্যাম্পিয়ন্স লিগে আজ কি বার্সেলোনা লিভারপুলের প্রত্যাবর্তনের রাত?
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি