বাফুফের অনুরোধ কি শুনবে কিংস?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২৫, ১৯:২২আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ২০:০৮

সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরই মধ্যে জামাল ভূঁইয়াদের প্রস্তুতি শুরু হলেও নেই বসুন্ধরা কিংসের কোনও খেলোয়াড়। এ নিয়ে আজ রবিবার জাতীয় টিমস কমিটির জরুরি সভা হয়েছে। সেখানে খেলোয়াড় ছাড়ার জন্য কিংস কর্তৃপক্ষকে অনুরোধ করার সিদ্ধান্ত হয়েছে। 

জামালদের ক্যাম্প শুরু হলেও অনুপস্থিত কিংসের ১০ ফুটবলার। ক্লাবটি প্রাক-মৌসুম প্রস্তুতি ও চোটের ঝুঁকির কারণে খেলোয়াড়দের ছাড়তে নারাজ তারা।

শুক্রবার ১২ ফুটবলার নিয়ে ক্যাম্প শুরু হলেও বসুন্ধরা কিংসের ১০ ফুটবলার না থাকায় বিপাকে পড়েছেন বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা।

রবিবার জাতীয় টিমস কমিটির সভা শেষে বাফুফের নির্বাহী সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেছেন, ‘আমাদের সহকর্মী ইমরুল ভাই, ক্লাবের ম্যানেজারকে আমরা ফোনে পাইনি। আমরা বসুন্ধরা কিংসকে দেশের ফুটবলের স্বার্থে আজ রাতে কিংবা আগামীকাল সকালে জাতীয় দলের খেলোয়াড় দ্রুততম সময়ের মধ্যে ছাড়ার জন্য অনুরোধ করবো। চিঠির কি উত্তর আসে এর পরিপ্রেক্ষিতে আবার ৩-৪ দিন পর আমরা জাতীয় দল কমিটির জরুরি সভায় বসবো।’ 

৪ দিন পরও যদি বসুন্ধরা কিংস সেই অবস্থানে অনড় থাকে তখন কী হবে? এমন প্রশ্নের উত্তরে বাবু বলেন, ‘এই ৩-৪ দিন অনুশীলন চলবে। আমরা ইতিবাচক কিছু হওয়ার ব্যাপারে আশাবাদী। এরপরও প্রয়োজনে আমরা আবার মিটিং করবো। নেপালে ম্যাচ বাতিলের কোনও সম্ভাবনা নেই।’

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
‘কম্বোডিয়া গিয়ে বাংলাদেশের ফুটবলকে ব্র্যান্ডিং করতে চাই’
ট্রফির চেয়ে সম্মান বড়, মোহামেডানকে চ্যাম্পিয়ন ঘোষণার আহ্বান কিংসের!
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের