চমক রেখে আর্জেন্টিনার দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
১৯ আগস্ট ২০২৫, ০৬:২৫আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৬:২৫

২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে খেলার জন্য নতুন করে সাজানো ৩১ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। যার নেতৃত্বে আছেন লিওনেল মেসি। 

অধিনায়ক মেসির পাশাপাশি দলে বেশ কয়েকজন তরুণ আর্জেন্টাইন প্রতিভা রয়েছেন। তারা হলেন —ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড ক্লদিও এচেভেরি, পোর্তোর মিডফিল্ডার অ্যালান ভারেলা এবং সদ্য রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো। প্রথমবারের মতো ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস থেকে ফরোয়ার্ড হোসে ম্যানুয়েল লোপেজকেও ডাক দিয়েছেন কোচ লিওনেল স্ক্যালোনি।

আর্জেন্টিনা ৪ সেপ্টেম্বর বুয়েন্স এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে ভেনেজুয়েলার মুখোমুখি হবে। পাঁচ দিন পর তারা গায়াকিল ভ্রমণ করে ইকুয়েডরের বিপক্ষে খেলবে।

ইতোমধ্যেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা আর্জেন্টিনা ৩৫ পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চলের বাছাইপর্বের শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ইকুয়েডরের চেয়ে ১০ পয়েন্ট বেশি তাদের। তিনে রয়েছে ব্রাজিল। 

আর্জেন্টিনা স্কোয়াড

গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ, ওয়াল্টার বেনিতেজ ও জেরোনিমো রুলি

ডিফেন্ডার: ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মোলিনা, গনঞ্জালো মন্টিয়েল, লিওনার্দো বালের্দি, হুয়ান ফয়েথ, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস আকুনা, হুলিও সোলের ও ফাকুন্দো মেদিনা

মিডফিল্ডার: আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এসেকিয়েল প্যালাসিওস, অ্যালান ভারেলা, লেয়ান্দ্রো পারেদেস, থিয়াগো আলমাদা, নিকোলাস পাজ, রদ্রিগো দে পল, জিওভানি লো সেলসো ও ভ্যালেন্তিন কার্বোনি

ফরোয়ার্ড: ক্লদিও এচেভেরি, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো, জুলিয়ানো সিমিওনে, অ্যাঞ্জেল কোরেয়া, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ ও হোসে ম্যানুয়েল লোপেজ

/এফআইআর/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের