মেসিকে রেখে বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক
২৮ আগস্ট ২০২৫, ২১:৪৭আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ২২:২৬

সম্প্রতি ইনজুরিতে প্রায়ই পড়ছেন লিওনেল মেসি। বাংলাদেশ সময় বৃহস্পতিবারও তিনি ইন্টার মায়ামির হয়ে খেলেছেন ‘ভয় নিয়ে’। তবুও তার জোড়া গোলে অরল্যান্ডো সিটির বিপক্ষে লিগস কাপ সেমিফাইনালে জিতেছে মায়ামি। তাকে নিয়ে শঙ্কিত নন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি, তাই আটবারের ব্যালন ডি’অর জয়ীকে রেখে বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করেছেন তিনি।

বিশ্ব চ্যাম্পিয়ন দলের অধিনায়ক হিসেবে রাখা হয়েছে মেসিকে। তবে লাল কার্ডের  নিষেধাজ্ঞায় ডাক পাননি এনজো ফের্নান্দেজ। প্রাথমিক দলে থাকা ফাকুন্দো মেদিনা ও আনহেল কোরেয়া বাদ পড়েছেন।

মেসির ক্যারিয়ারের এটাই শেষ বিশ্বকাপ বাছাই ম্যাচ হতে যাচ্ছে। ৪ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে ঘরের মাঠে খেলবে আলবিসেলেস্তেরা। সম্ভবত নিজ মাঠে এটাই মেসির শেষ ম্যাচ। বিশ্ব চ্যাম্পিয়নরা ৯ সেপ্টেম্বর বাছাইয়ের শেষ ম্যাচ খেলবে ইকুয়েডরের বিপক্ষে।

আর্জেন্টিনা স্কোয়াড: এমিলিয়ানো মার্তিনেজ, ওয়াল্টার বেনিতেজ, জেরেনিমো রুলি, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মলিনা, গনসালো মন্তিয়েল, লিওনার্দো বালের্দি, হুয়ান ফয়েথ, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস আকুনা, জুলিও সোলার, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এজেকুয়েল পালাসিওস, আলান ভারেলা, লিয়ান্দ্রো পারেদেস, থিয়াগো আলমাদা, নিকোলাস পাজ, রদ্রিগো ডি পল, জিওভানি লু সেলসো, ক্লাউদিও এচেভেরি, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, ভ্যালেন্তিন কারবোনি, গিউলানো সিমিওনে, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গনসালেজ, লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, হোসে মানুয়েল লোপেজ।

/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি