ড্রয়ে ঝুলে থাকলো আবাহনী ও কিংসের চ্যালেঞ্জ লিগের সম্ভাবনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০২৫, ২০:৩১আপডেট : ২৪ মে ২০২৫, ২০:৩১

বাংলাদেশ প্রিমিয়ার লিগ শিরোপা জেতা হয়নি বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের। তাতে চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার সুযোগ মিস করলে আবাহনী ও কিংসের সম্ভাবনা থাকবে। আজ ভিন্ন মাঠে দুই ম্যাচে দুটি দল ড্র করায় শেষ রাউন্ডে হবে সবকিছুর নিষ্পত্তি। 

নিয়ম অনুযায়ী এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার সুযোগ পায় লিগ চ্যাম্পিয়নরা। ২২ বছর পর মোহামেডান লিগ জিতলেও এএফসির ক্লাব লাইসেন্স করতে পারেনি এখনও। এজন্য আবেদন করেছে তারা। কিন্তু সেটি না পেলে লিগে দ্বিতীয় হওয়া দল পাবে চ্যালেঞ্জ লিগে খেলার সুযোগ। 

আবাহনী ও বসুন্ধরা কিংস দুই দলেরই আছে এই লাইসেন্স। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকতে পারলে চ্যালেঞ্জ লিগে খেলার ভাগ্য খুলে যাবে। 

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শনিবার রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আবাহনী। এমেকা ওগবাহের ৬৪ মিনিটের গোলে এগিয়ে গিয়েছিল তারা। ৭৪ মিনিটে রহমতগঞ্জকে সমতায় ফেরান আগের ম্যাচে হ্যাটট্রিক করা স্যামুয়েল বোয়াটেং। 

দিনের অন্য ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিস এফসির সঙ্গে ১-১ ড্র করেছে কিংস। 
৬৭ মিনিটে মোহাম্মদ আব্দুল্লাহর গোলে এগিয়ে গিয়ে জয়ের আশা জাগিয়েছিল ফর্টিস। ৮০ মিনিটে এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে বাম পায়ের নিচু শটে কিংসকে সমতায় ফেরান শেখ মোরসালিন। শেষ দিকে পা ওমর জোবের শট ক্রসবারে লেগে আসলে জিততে পারেনি ফর্টিস। 

১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আবাহনী। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে কিংস। দুই দলেরই বাকি রয়েছে একটি করে ম্যাচ। শেষ রাউন্ডে হার এড়ালে লিগ টেবিলে দ্বিতীয় হয়ে আবাহনী এই আসর শেষ করবে, তাদের চ্যালেঞ্জ লিগে খেলার সম্ভাবনাও বেঁচে থাকবে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
দুই দফায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে ২০ দিন করে বিরতি
মোরসালিন, দিয়াবাতে ও বোয়েটাংয়ের হ্যাটট্রিক, কিংস প্রথমবার তৃতীয়!
রানার্সআপ হয়ে চ্যালেঞ্জ লিগে খেলার আশায় আবাহনী
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি