ফেলিক্সের হ্যাটট্রিক, রোনালদোর পেনাল্টিতে বড় জয়ের শুরু আল নাসরের

স্পোর্টস ডেস্ক
৩০ আগস্ট ২০২৫, ১০:২৯আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ১০:২৯

সৌদি প্রো লিগের প্রথম ম্যাচে আল নাসর গোল উৎসব করেছে। দুই পর্তুগিজে বিধ্বস্ত আল তাওয়ুন। ক্রিস্টিয়ানো রোনালদোর পেনাল্টি গোল ও জোয়াও ফেলিক্সের হ্যাটট্রিকে ৫-০ গোলে জিতেছে আল নাসর।

চেলসি থেকে গত মৌসুমে আল নাসরে চুক্তি করেছেন ফেলিক্স। লিগ অভিষেক স্মরণীয় করে রাখলেন দারুণভাবে। ম্যাচের সপ্তম মিনিটে গোলমুখ খোলেন তিনি।

অধিনায়ক রোনালদো বিরতির পর নবম মিনিটে স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন। আরেক নতুন খেলোয়াড় কিংসলে কোমান এক মিনিট পর স্কোরশিটে নাম লেখান।

ফেলিক্স থেমে যাননি। ২৫ বছর বয়সী পর্তুগাল তারকা ৬৭ মিনিটে দলের চতুর্থ গোল করেন। খেলা শেষ হওয়ার তিন মিনিট বাকি থাকতে হ্যাটট্রিক পূর্ণ করে আল নাসরের দাপুটে জয় নিশ্চিত করেন তিনি।

/এফএইচএম/
সম্পর্কিত
শিরোপার খুব কাছে গিয়েও ব্যর্থ রোনালদো
বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!
রোনালদোর গোলের সেঞ্চুরি, শীর্ষে ব্যবধান বাড়ালো আল নাসর 
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি