ভিয়েতনামে হতাশায় শুরু বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:১০আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩০

হেড কোচ সাইফুল বারী টিটু অসুস্থ হয়ে হাসপাতালে। তাকে ছাড়া এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাইয়ের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। স্বাগতিক ভিয়েতনামের কাছে হেরেছে ২-০ গোলে। আজ দুই অর্ধে একটি করে গোলের সুবাদে স্বাগতিকরা জয় নিয়ে মাঠ ছেড়েছে।

ভিয়েত ত্রাই স্টেডিয়ামে ভিয়েতনাম নিজেদের মাঠে প্রায় পুরো সময়জুড়ে আধিপত্য বিস্তার করে খেলেছে। দ্রুতগতির ফুটবল খেলে বাংলাদেশকে সবসময় তটস্থ রেখেছে তারা। গোলের সুযোগ অনেক পেলেও মাত্র দুটি নিয়ে মাঠ ছেড়েছে। এর মধ্যে তিনটি সুযোগ তো ক্রসবারে লেগে বাধাপ্রাপ্ত হয়েছে। কিউবা মিচেল-জায়ান হাকিমদের নিয়ে বাংলাদেশের খেলায় ছিল না কোনও ধার। পাসিং ফুটবল খেলে প্রতিপক্ষের ওপর চড়াও হবে, তেমনটি দেখা যায়নি। প্রতিপক্ষের গোলকিপারকে সেভাবে পরীক্ষাতেও ফেলতে পারেনি মোরসালিন-আল আমিনরা।

১০ মিনিটে ভিয়েতনাম অল্পের জন্য গোল পায়নি। এনগুয়েন ফি হোয়াংয়ের বক্সের বাইরে থেকে নেওয়া ডান পায়ের জোরালো শট সাইড পোস্টে বাধাপ্রাপ্ত হয়। ৫ মিনিট পর ভিয়েতনাম ঠিকই লিড নেয়। সতীর্থের ডিফেন্স চেরা পাস থেকে এনগুয়েন এনগোচ মাই বক্সে ঢুকে ফাঁকায় দেখেশুনে আগুয়ান গোলকিপারের পাশ দিয়ে নিখুঁতভাবে ফিনিশিং করেন। বাংলাদেশ এই অর্ধে দুবার স্বাগতিকদের গোলকিপারের পরীক্ষা নেওয়ার চেষ্টা করেছিল। তাতে সফল হতে পারেনি। ৩৪ মিনিটে শেখ মোরসালিনের ফ্রি-কিক জায়গায় বসে তালুবন্দি করেন ভিয়েতনামের গোলকিপার। ৪১ মিনিটে সতীর্থের পাসে বক্সে ঢুকে আল আমিনের দুর্বল শট গোলকিপার একটু সরে গিয়ে গ্রিপে নেন।

বিরতি পর ভিয়েতনামের আক্রমণে ধার বাড়ে। একের পর এক আক্রমণ হেনে গোল বাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করে তারা। ৫৯ মিনিটে জুয়ান বাকের ভলি পোস্টের বাইরে দিয়ে না গেলে ভিয়েতনামের ব্যবধান দ্বিগুণ হতো। ৬২ মিনিটে আবারও লক্ষ্যভেদের চেষ্টা করেন বাক। কর্নারের বিনিময়ে কোনাকুনি সেই শট ঠেকিয়ে দেন বাংলাদেশ গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ। ৭৪ মিনিটে লে ভিক্টরের ভলিও বিপদমুক্ত করেন তিনি। তিন মিনিট পর গোলের খুব কাছেই ছিল ভিয়েতনাম। গুইয়েন কুয়োক ভিয়েতের শট শ্রাবণ ঠেকালেও বাংলাদেশের রক্ষণ ছিল বিপদের মুখে। ফিরতি বল থেকে পাওয়া পাসে লক্ষ্যভেদ করার চেষ্টা করেন ভিক্টর। কিন্তু তার শট ফিরে আসে বারে লেগে।

৮২ মিনিটে ব্যবধানে বাড়ে ভিয়েতনামের। কর্নার থেকে ফাম ডি লুকের হেড পোস্টের একদম সামনে থেকে বদলি খেলোয়াড় লি ভিক্তর হেডেই জড়িয়ে দেন জালে।

শেষ মুহূর্তে তাদের আরও একটি প্রচেষ্টা ক্রসবারে লেগে ফিরলে ব্যবধান আর বাড়েনি। বাংলাদেশ এই অর্ধে সুযোগ পায়নি বললেই চলে। শুধু রক্ষণ সামলাতে ব্যস্ত ছিল।

৬ সেপ্টেম্বর ইয়েমেনের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সাফের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, দেখবেন কোথায়? 
প্রবাসী-নির্ভর পাকিস্তানকে রুখে দিয়েছে ১০ জনের বাংলাদেশ! 
সান মেরিনো কেন বাংলাদেশের নিচে তা প্রমাণ করতে বললেন ডুলি
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের