স্বাধীনতা কাপ ফুটবল শুরু হচ্ছে শুক্রবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০১৬, ১৮:১৯আপডেট : ২৯ মার্চ ২০১৬, ১৮:৫৩

স্বাধীনতা কাপ ফুটবল শুরু হচ্ছে শুক্রবার আইনি জটিলতার কারণে অবশেষে পিছিয়ে গেলো ফুটবল মৌসুমের সূচনা। কাল বুধবার থেকে মাঠে গড়ানোর কথা ছিল স্বাধীনতা কাপ ফুটবল। কিন্তু সোমবার শেখ জামালের করা এক রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে পিছিয়ে গেলো মৌসুমের ওয়ার্ম আপ টুর্নামেন্টটি। বাফুফে আজ এক সংবাদ সম্মেলনে বলেছে আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। 
শেখ জামালের করা রিট পিটিশনের রায়ে আদালত এই নির্দেশনা দেন যে শেখ জামালের ৮জন খেলোয়াড় অন্য কোনও ক্লাবের হয়ে খেলতে পারবেন না। বাফুফে এই সমস্যা সমাধান করবে। এই ৮জনের ৫জনই চট্টগ্রাম আবাহনীর। যাদের খেলা ছিল প্রথম দিন।
এদিকে এ বিষয়টি ঘিরে নতুন বিপত্তি দেখা দিয়েছে। আর সেটি হলো শেখ রাসেল, ব্রাদার্স ইউনিয়ন, উত্তর বারিধারা ও ফেনী সকার বলছে, স্বাধীনতার মাসে স্বাধীনতা কাপ ফুটবল না করতে পারলে তারা এই টুর্নামেন্ট নাও খেলতে পারে।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের