ব্রাজিলের সহজ জয়, বিশ্বকাপে উরুগুয়ে

  স্পোর্টস ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৭আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৪

বিশ্বকাপ বাছাইয়ে প্রাণভোমরা নেইমার, ভিনিসিয়ুসদের ছাড়াই দাপুটে জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল। চিলিকে গুড়িয়ে দিয়েছে ৩-০ গোলে। 

কার্লো আনচেলত্তির দল ডেডলক ভাঙে ৩৮ মিনিটে। গোল করেন ১৮ বছর বয়সী এস্তেভাও। তার পর দ্বিতীয়ার্ধে দ্রুত সময়ে ৭২ ও ৭৬ মিনিটে বাকি দুই গোল করেন পাকেতা ও গুইমারেস। এই জয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয়স্থান আরও সুসংহত করেছে ব্রাজিল। ১৭ ম্যাচে তাদের সংগ্রহ ২৮ পয়েন্ট। 

এদিকে মার্সেলো বিয়েলসার উরুগুয়ে ঘরের মাঠে পেরুকে ৩-০ গোলে হারিয়ে নিশ্চিত করেছে বিশ্বকাপের মূল পর্ব। একই ব্যবধানে বলিভিয়াকে হারিয়েছে কলম্বিয়াও।  

ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্রয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে প্যারাগুয়েও।   

লাতিন অঞ্চলের বাছাইয়ে আর্জেন্টিনা, ব্রাজিল এরই মধ্যে মূল পর্ব নিশ্চিত করেছে।  উরুগুয়ের মতো বিশ্বকাপ বাছাইয়ে এদিন মূল পর্বে যেতে প্যারাগুয়ের প্রয়োজন ছিল ড্র। পেরু অবশ্য ছিটকে গেছে। পরের রাউন্ডে যেতে শেষ দুই ম্যাচে জয় দরকার ছিল তাদের। উরুগুয়ের কাছে পরাজয়ে এখন আর সুযোগ নেই।  

বলিভিয়ার বিপক্ষে কলম্বিয়ার হয়ে ৩১ মিনিটে গোলের সূচনা করেছেন হামেস রদ্রিগেজ। তার পর দ্বিতীয়ার্ধে গোল করেন জন করদোবা ও হুয়ান ফার্নান্দো কুইন্তেরো। 

/এফআইআর/
সম্পর্কিত
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
নেইমারকে ঘিরে উচ্ছ্বাস, বিশ্বকাপে রওনা দিলো ব্রাজিলও
পানামাকে বড় ব্যবধানে হারিয়ে উজ্জীবিত ব্রাজিল
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি