জামাল-সুমনদের নিয়ে প্রথমার্ধে গোল পায়নি বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৭আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৭

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালের বিপক্ষে লড়াই করে চলেছে বাংলাদেশ। ফিফা প্রীতি ম্যাচের প্রথমটিতে অবশ্য প্রথমার্ধে কোনও দলই গোল পায়নি। গোলশূন্য স্কোরলাইন রেখে ড্রেসিংরুমে গেছে হাভিয়ের কাবরেরার দল।

হিমালয়ের দেশটির বিপক্ষে বাংলাদেশ দলে সবশেষ সিঙ্গাপুর ম্যাচের ৫ জন নেই। শুরু থেকে নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া খেলছেন। আছেন স্ট্রাইকার সুমন রেজা। আর তেকাঠির নিচে চোটের কারণে মিতুল মারমার জায়গায় আছেন সুজন হোাসেনও।

স্বাগতিকদের দর্শকদের সামনে সমানে সমান লড়াইয়ে কেউ কাউকে ছাড় দেয়নি। আক্রমণ প্রতি আক্রমণ নির্ভর খেলা হয়েছে। তবে গোলের আক্রমণ অপেক্ষাকৃত কম দেখা গেছে। তাতে গোলের দেখা মেলেনি।

শুরুতে বাংলাদেশ ভয় ধরায় ৯ মিনিটে। জামালের ক্রসে তপুর হেড কিরণ জেমজং প্রতিহত করেন।

আবার নেপালও সুযাগ পায়। ৩০ মিনিটে ফ্রি কিক থেকে অনন্ত তামাংয়ের ব্যাক হেড পোস্টে ঢোকার মুহূর্তে সুজন হোসেন ঝাঁপিয়ে পড়ে রুখে দেন।

৩৯ মিনিটে রহমতের লম্বা থ্রো-ইন থেকে পাওয়া বল গোলকিপার কিরণ প্রতিহত করলে সুমন রেজা পেয়ে বাঁ পায়ে ক্রস বারের ওপর দিয়ে মেরে সুযোগ নষ্ট করেন।

বাংলাদেশের একাদশ:

সুজন হোসেন,জামাল ভূঁইয়া,রহমত মিয়া,তপু বর্মণ,মোহাম্মদ হৃদয়,রাকিব হোসেন,তারিক কাজী,সোহেল রানা,মোহাম্মদ ইব্রাহিম,সুমন রেজা ও সাদ উদ্দিন।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সাফের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, দেখবেন কোথায়? 
প্রবাসী-নির্ভর পাকিস্তানকে রুখে দিয়েছে ১০ জনের বাংলাদেশ! 
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি