ডাচদের সর্বোচ্চ গোলদাতা এখন দেপাই

  স্পোর্টস ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২২আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২২

বিশ্বকাপ বাছাই পর্বে লিথুয়ানিয়াকে ৩-২ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস। জয়ের দিন আবার ডাচদের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন মেমফিস দেপাই। 

৩১ বছর বয়সী করিন্থিয়ানসের ফরোয়ার্ড দেপাই ম্যাচের ১১তম মিনিটে তার রেকর্ড গড়া ৫১তম আন্তর্জাতিক গোলটি করেন। এই গোলটি করে আরেক তারকা রবিন ফন পার্সিকে অতিক্রম করেন তিনি।

দেপাই অবশ্য পার্সির রেকর্ড অতিক্রম করেই থামেননি। ৬৩ মিনিটে জয়সূচক গোলটিও করেছেন। যার ফলে লিথুয়ানিয়া দারুণ প্রত্যাবর্তনের ইঙ্গিত দিলেও ম্যাচটা শেষ হয়েছে ৩-২ ব্যবধানে। 

দেপাইয়ের শুরুর গোলের পর ৩৩ মিনিটে কুইন্টেন টিম্বারের গোলে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল নেদারল্যান্ডস। কিন্তু লিথুয়ানিয়া ৩৬ ও ৪৩ মিনিটে গভিডাস গিনেটিস ও এডভিনাস গিরডভাইনিসের গোলে প্রথমার্ধেই ম্যাচে সমতা ফেরায়। কিন্তু বিরতির পর শেষ আধা ঘণ্টা বাকি থাকতে ডেনজেল ডামফ্রিসের ক্রসে হেড করে দলকে জয়ের পথে নিয়ে গেছেন দেপাই। 

দেপাই আগে পিএসভি, ম্যানচেস্টার ইউনাইটেড, লিওঁ, বার্সেলোনা ও অ্যাতলেতিকো মাদ্রিদের হয়ে খেলেছেন। গত বছর পাড়ি জমান ব্রাজিলে। ২০১৩ সালে নেদারল্যান্ডসের জার্সিতে অভিষেকের পর প্রথম আন্তর্জাতিক গোলটি করেন ২০১৪ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

/এফআইআর/
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
ভিসা জটিলতা সত্ত্বেও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের