কাঠমান্ডুতে তিন পয়েন্ট চান জামাল ভূঁইয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩১আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৬

প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে প্রায় সমানে সমান লড়েছে বাংলাদেশ। লড়াই বলতে প্রতিপক্ষকে গোল করতে দেয়নি। তবে নিজেরা প্রতিপক্ষের সীমানায় বল নিয়ে গেলেও সফল হতে পারেনি। মঙ্গলবার দশরথ স্টেডিয়ামে শেষ ম্যাচটিতে আগের ভুল শুধরে গোল পেতে চান জামাল ভূঁইয়ারা।

সোমবার (৮ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে জামাল আগের ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে জানালেন, ‘আমাদের জন্য একটি ভালো ম্যাচ ছিল। প্রায় ৫০-৫০ ম্যাচ। দুটো দলই কিছু ভালো সুযোগ পেয়েছিল। হ্যাঁ, আমাদের জন্য এটি ভালো ম্যাচ ছিল, তবে আমরা আগামীকাল নিয়ে ভাবছি এবং আমি মনে করি আগামীকাল একটি ভালো ম্যাচ খেলবো।’

হামজা-শমিতরা নেই। নেই মোরসালিনসহ অন্যরাও। নিয়মিতদের অনেকে নেই দেখে সেটা নিয়ে উদ্বিগ্ন নন অধিনায়ক জামাল। তার পরিষ্কার কথা, ‘একজন ফুটবলার হিসেবে যখন মাঠে নামি, তখন অন্য খেলোয়াড়দের অনুপস্থিতি নিয়ে ভাবি না। শুধু আমার সতীর্থদের নিয়েই ভাবি। মাঠে আমার সঙ্গে থাকা সতীর্থদের সঙ্গে নিয়ে লড়াই করতে হয় এবং তাদের সম্মান দিতে হয়। তাই আমি কখনও ভাবিনি- ওহ, এই খেলোয়াড় নেই, ওই খেলোয়াড় নেই। আমার পাশে ১০ জন ভালো সতীর্থ ছিল এবং আমার মনে হয় সবাই ভালো খেলেছে।’

দীর্ঘদিন ধরে নেপালের মাঠে বাংলাদেশের জয় নেই। সেই খরা ঘোচাতে চান জামাল। শেষ ম্যাচ দেখে কোচ কাবরেরার মতো তিন পয়েন্টের জন্য মাঠে লড়াই করতে চান তিনি, ‘কোচ যেমন বলেছেন, আমরা তিন পয়েন্ট নিয়েই বাড়ি ফিরতে চাই। তাই নেপালে ইতিবাচক ফলাফল নিয়ে শেষ করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অবশ্যই আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো তিন পয়েন্ট। যদিও এগুলো প্রস্তুতি ম্যাচ, কিন্তু আমরা সবাই জিততে চাই।’ 

প্রতিপক্ষ নিয়ে চুলচেরা বিশ্লেষণ এখনও চলমান। আগের ম্যাচে কোথায় ভুল ছিল, কোথায় উন্নতি করা যায়- সেটা নিয়েও কাজ চলছে। জামাল বলেছেন, ‘একই দলের বিপক্ষে কয়েক দিনের মধ্যে আবার খেললে তখন অবশ্যই ভাবতে হয় কোথায় আরও ভালোভাবে প্রস্তুত হওয়া যায়, কোথায় উন্নতি করা যায়, প্রতিপক্ষের শক্তি, দুর্বলতা কোথায়—এসব নিয়েও আলোচনা করতে হয়। তাই আজকের মধ্যে আমাদের সেটা নিয়ে আলোচনা করতে হবে, আগামী ম্যাচে কীভাবে আরও ভালো করা যায়।’

বাংলাদেশ দল কোনও চাপ নিচ্ছে না। তাদের প্রধান লক্ষ এখনও জয়। জামালের কথা, ‘বাংলাদেশ দল কোনও চাপ অনুভব করবে না। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলবো। নেপাল দলের পরিস্থিতি বা তাদের খেলোয়াড় নিয়ে তারা ভাববে, আমাদের ভাবনা শুধু লক্ষ্য নিয়ে—সর্বোচ্চ পারফরম্যান্স দেওয়া।’

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সাফের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, দেখবেন কোথায়? 
প্রবাসী-নির্ভর পাকিস্তানকে রুখে দিয়েছে ১০ জনের বাংলাদেশ! 
জামালদের স্বাধীনতা বেশি দিচ্ছেন ডুলি 
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের