কারফিউ: কাঠমান্ডুতে হোটেলেই জামালদের অনুশীলন, পরিস্থিতি পর্যবেক্ষণে বাফুফে 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২২আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২২

নেপালের বিপক্ষে দ্বিতীয় ও শেষ ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে সোমবার বিকাল ৩টায় কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন হওয়ার কথা ছিল। কিন্তু তরুণদের বিক্ষোভে উত্তাল পুরো নেপাল। যার প্রভাবে নির্ধারিত সময়ে আর অনুশীলন করা যায়নি। জামাল ভূঁইয়ারা তার পর বাধ্য হয়ে ইনডোরে অনুশীলন করেছেন। হোটেলেই প্রায় দেড় ঘণ্টার মতো ঘাম ঝড়িয়েছেন তারা।

নেপালে তরুণদের বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়ায় রাজধানী কাঠমান্ডুতে কারফিউ জারি করা হয়েছে। বেড়েছে হতাহতের সংখ্যাও। বাফুফে জানিয়েছে, কাঠমান্ডুর সাম্প্রতিক পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

বাফুফে বলেছে, ‘আমাদের সকল সমর্থক ও ফুটবল পরিবারকে আশ্বস্ত করতে চাই, আমাদের দলের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা স্থানীয় কর্তৃপক্ষ, অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।’ 

বাফুফে আরও জানিয়েছে, ‘দল সেখানে নিরাপদেই রয়েছে এবং তারা বর্তমানে টিম হোটেলে সুরক্ষিত আছে। আমাদের সকল পদক্ষেপ ও প্রতিক্রিয়া গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সাফের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, দেখবেন কোথায়? 
প্রবাসী-নির্ভর পাকিস্তানকে রুখে দিয়েছে ১০ জনের বাংলাদেশ! 
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি