স্টপেজ টাইমের গোলে উদ্ধার ইতালি

স্পোর্টস ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:০১আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৮

জুনেই নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ বাছাই ক্যাম্পেইন শঙ্কার মাঝে ফেলে দিয়েছিল ইতালি। ইসরায়েলের বিপক্ষেও সেই শঙ্কা জোরালো হতে বসেছিল। কিন্তু সোমবার পাগলাটে এক থ্রিলারের জন্ম দিয়ে শেষ পর্যন্ত তিন পয়েন্ট নিশ্চিত করেছে আজ্জুরিরা। সান্দ্রো তোনালির স্টপেজ টাইমের গোলে ৫-৪ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ইতালি। 

ম্যাচে দুবার অগ্রগামিতা পেয়েই ইতালিকে চাপে ফেলার চেষ্টা করেছে ইসরায়েল। ১৬ মিনিটে লোকাতেল্লির আত্মঘাতী গোল এগিয়ে দেয় তাদের। ৪০ মিনিটে সমতা ফেরান ময়েস কিন। ৫২ মিনিটে আবার ইসরায়েলকে এগিয়ে দিয়েছিলেন ডোর পেরেজ। ৫৪ মিনিটে আবারও ইতালিকে সমতায় ফেরানোর দায়িত্ব নেন ময়েস কিন।

৫৮ মিনিটে পলিতানোর গোলে অবশেষে প্রথমবার অগ্রগামিতা পায় ইতালি। তার পর ৮১ মিনিটে রাসপাদোরির চতুর্থ গোল আরও এগিয়ে দেয়। ততক্ষণে ধারণা করা হচ্ছিল ম্যাচের ভাগ্য বুঝি এবার নিষ্পত্তির পথে! কিন্তু অবিশ্বাস্যভাবে ইসরায়েল দুই মিনিটে দুই গোল শোধ দিয়ে ইতালিকে আবার ব্যাকফুটে ঠেলে দেয়। ৮৭ মিনিটে বাস্তোনির আত্মঘাতী গোলের পর ৮৯ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান পেরেজ। 

তার পর অবিশ্বাস্যভাবে স্টপেজ টাইমের প্রথম মিনিটে তোনালির বাঁকানো শট ভাগ্য নির্ধারণ করেছে ইতালির। শুরুতে তার শট হুমকিহীন মনে হলেও জটলার মধ্য দিয়েই সেটা জড়িয়েছে জালে। 

এই জয়ে গ্রুপ আইয়ের দুইয়ে উঠেছে ইতালি। ৪ ম্যাচে তাদের সংগ্রহ ৯ পয়েন্ট। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে নরওয়ে। 

/এফআইআর/    
সম্পর্কিত
প্লে-অফে ইতালির প্রতিপক্ষ কারা 
বিশ্বকাপে জার্মানি, নেদারল্যান্ডস
২৮ বছর পর বিশ্বকাপে নরওয়ে, আবারও বিপদে ইতালি
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের