১২ মিনিটের ঝড়ে সিঙ্গাপুরকে বিধ্বস্ত করেছে বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৫আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৮

এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাইয়ে টানা দুই ম্যাচ হারায় চূড়ান্ত পর্বে যেতে পারেনি বাংলাদেশ। মঙ্গলবার ছিল গ্রুপের শেষ ম্যাচ। সেই ম্যাচে অবশ্য জেগে উঠেছে বাংলাদেশ। সিঙ্গাপুরকে ৪-১ গোলে বিধ্বস্ত করে শেষটা ভালোভাবে রাঙিয়েছে তারা। গোল পেয়েছেন ফাহামিদুল ইসলাম, আল আমিন, শেখ মোরসালিন ও মহসিন আহমেদ। 

ভিয়েতনামে হওয়া এই ম্যাচের প্রথমার্ধ কোনও গোল হয়নি। বিরতির পর ফাহামিদুল ইসলাম নামলে আক্রমণে ধার বাড়ে। শেষ ২০ মিনিটে হয়েছে ৫টি গোল! ৭০ মিনিটে বাংলাদেশ এগিয়ে যায়। সতীর্থের পাসে ফাহামিদুল ইসলাম বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে দৃষ্টিনন্দন গোলটি করেন। এসময় ডিফেন্ডাররা চেষ্টা করেও তাকে আটকাতে পারেননি। দুই মিনিট পর বাংলাদেশ পায় দ্বিতীয় গোল। একক প্রচেষ্টায় বক্সে ঢুকে দেখেশুনে ডান পায়ের কোনাকুনি শটে আল আমিন গোলকিপারকে পরাস্ত করেন।

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের উদযাপনের মুহূর্ত। ৮০ মিনিটে মহসিন আহমেদ বক্সে ঢুকে ফাঁকা পোস্টে তৃতীয় গোল করে বাংলাদেশকে আরও এগিয়ে নেন। ৮২ মিনিটে চতুর্থ গোল পায় বাংলাদেশ। এক ডিফেন্ডারকে কাটিয়ে শেখ মোরসালিন বক্সের বাইর থেকে দারুণ এক শটে জাল কাঁপান। যোগ করা সময়ে খাইরিন নাদিম শোধ দেন এক গোল। তারপরও ৪-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে সিঙ্গাপুর।

 

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সাফের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, দেখবেন কোথায়? 
প্রবাসী-নির্ভর পাকিস্তানকে রুখে দিয়েছে ১০ জনের বাংলাদেশ! 
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি