সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ

চ্যাম্পিয়ন হতে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশের ছেলেরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৯আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০১

আগামী ১৫ -২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার কলম্বোতে হতে যাচ্ছে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ। ছেলেদের এই টুর্নামেন্টে শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে শনিবার (১৩ সেপ্টেম্বর) কলম্বো যাচ্ছে বাংলাদেশ দল।

যদিও গত বছর ভুটানে এই আসরের ফাইনালে ভারতের কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। এবার অবশ্য ট্রফি জয়ই বড় লক্ষ্য।

‘এ’ গ্রুপে শ্রীলঙ্কা ও নেপালের সঙ্গে  লড়াই করে জায়গা করে নিতে হবে নক আউট পর্বে। ১৮ সেপ্টেম্বর নেপাল ও ২১ সেপ্টেম্বর স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ।

শিরোপা জেতার জন্য গত দেড় মাস ধরে যশোরের শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে নিজেদের ঝালিয়ে নিয়েছেন খেলোয়াড়েরা।

এই টুর্নামেন্ট উপলক্ষে শুক্রবার বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কোচ গোলাম রব্বানী ছোটন বলেছেন, ‘আমাদের প্রস্তুতি খুবই ভালো হয়েছে। খেলোয়াড়েরা কঠোর পরিশ্রম করেছেন এবং তাদের মধ্যে জেতার ক্ষুধা দেখতে পাচ্ছি।’

প্রতিপক্ষ নিয়ে ছোটনের সরাসরি কথা, ‘আমরা জানি, আমাদের প্রতিপক্ষ কারা এবং তাদের দুর্বলতা ও শক্তির দিকগুলো নিয়ে আমরা কাজ করেছি। এবার আমাদের লক্ষ্য একটাই- চ্যাম্পিয়ন হওয়া।’

দলের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল কোচের সঙ্গে সুর মিলিয়ে বলেছেন, ‘আমরা গতবারের ফাইনাল হারের কষ্ট ভুলিনি। সেই হার থেকে আমরা অনেক কিছু শিখেছি। আমরা এবার শুধু সেমিফাইনাল বা ফাইনাল খেলার জন্য যাচ্ছি না, আমরা শিরোপা জিতেই দেশে ফিরতে চাই।’

/টিএ/এমএইচআর/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি