ডার্বিতে হাল্যান্ডের জোড়া গোল, শেষ মুহূর্তে জিতেছে লিভারপুল

স্পোর্টস ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৫, ০০:৫৯আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০০:৫৯

ফিল ফোডেনের হেড এবং আর্লিং হাল্যান্ডের চমৎকার দুই গোলের সুবাদে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ডার্বি জিতেছে সিটি। ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়েছে তারা। 

মৌসুমে ফিল ফোডেন প্রথমবার শুরুর একাদশে ফিরেছিলেন। নেমেই ১৮ মিনিটে জেরেমি ডকুর ক্রস থেকে হেড করে ম্যানচেস্টার সিটিকে এগিয়ে দেন তিনি। কয়েকদিন আগে দেশের হয়ে মাঠ কাঁপানো হাল্যান্ড এদিনও ছিলেন বিধ্বংসী ভূমিকায়।  ৫৩ মিনিটে ব্যবধান বাড়ান সিটির। পুরোটা সময় ইউনাইটেডের রক্ষণে বুলডোজার চালানো ২৫ বছর বয়সী ৬৮ মিনিটে পান জোড়া গোল। ৪ ম্যাচে দুই জয়ে আটে উঠেছে সিটি। এক জয়ে ১৪তম স্থানে রয়েছে ম্যানইউ। 

অপর দিকে, পয়েন্ট হারানোর শঙ্কায় থাকা লিভারপুল শেষ দিকে যোগ হওয়া সময়ে কষ্টার্জিত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে। বার্নলির বিপক্ষে তিন পয়েন্ট নিশ্চিত করতে অবদান মোহাম্মদ সালাহর। ৯০+৫ মিনিটে এসে পেনাল্টি থেকে জয় নিশ্চিত করেন তিনি। 

প্রমোশন পেয়ে ওঠা বার্নলি চ্যাম্পিয়নদের পুরোটা সময়ই বাক্সবন্দি করে রাখতে সক্ষম হয়েছিল। কিন্তু শেষ দিকে যোগ হওয়া সময়ে ভুল করে বসেন হ্যানিবল মেজব্রি। পেনাল্টি এরিয়াায় হ্যান্ডবল করে বসলে সালাহ স্পট কিক থেকে পাওয়া সুযোগ মিস করেননি। 

এই জয়ে প্রিমিয়ার লিগে চার ম্যাচ জিতে শতভাগ রেকর্ড ধরে রেখেছে লিভারপুল।  সবগুলোই জিতেছে ৮০ মিনিটের পর। তাতে টেবিলের শীর্ষস্থানও ধরে রেখেছে তারা। তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। তাদের পরই ৯ পয়েন্ট নিয়ে আছে আর্সেনাল। 

 

/এফআইআর/     
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি