গোল উৎসবে জিতেছে বার্সা

স্পোর্টস ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৮

বার্সেলোনা গত সপ্তাহে রায়ো ভায়েকানোর বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল। সেই হতাশা থেকে বের হতে ভ্যালেন্সিয়ার ওপর ঝড় বইয়ে দিয়েছে তারা। করেছে গোল উৎসব। লা লিগায় বার্সেলোনা জিতেছে ৬-০ গোলে! জোড়া গোলের দেখা পেয়েছেন ফেরমিন লোপেজ, রাফিনহা ও রবের্ত লেভানডোভস্কি। 

লামিনে ইয়ামাল না থাকলেও আক্রমণে ধার কম ছিল না বার্সার। ২৯ মিনিটে বার্সাকে এগিয়ে দেন লোপেজ। তখনও বোঝা যায়নি দ্বিতীয়ার্ধে বার্সা কী জমিয়ে রেখেছে। রীতিমতো ত্রাস ছড়িয়েছে তারা। 

৫৩ মিনিটে স্কোরশিটে নাম তুলেন রাফিনহা।  তিন মিনিট পর লোপেজ দেখা পান দ্বিতীয় গোলের। ৬৬ মিনিটে রাফিনও জোড়া তুলে নেন। শেষ ১৫ মিনিটে ভ্যালেন্সিয়ার দুর্দশা আরও বাড়ান লেভানডোভস্কি। বদলি হিসেবে নেমে ৭৬ ও ৮৬ মিনিটে তুলে নেন দুই গোল।

সহজ জয়ে টেবিলে এখন দুই নম্বরে কাতালানা জায়ান্টরা। ৪ ম্যাচে ১০ পয়েন্ট তাদের। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।  

/এফআইআর/
সম্পর্কিত
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
ক্লাসিকো জিতে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা 
ক্লাসিকোর আগে বার্সা কোচের বাবার মৃত্যু
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম