মার্সিসাইড ডার্বিতে এভারটনকে হারিয়ে শীর্ষেই থাকলো লিভারপুল

স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৫আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৫

প্রিমিয়ার লিগ মৌসুমে টানা জয়ে অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ন রাখলো লিভারপুল। শনিবার অ্যানফিল্ডে মার্সিসাইড ডার্বিতে এভারটনকে ২-১ গোলে হারিয়েছে আর্নে স্লটের দল।

ম্যাচের ১০ মিনিটেই দারুণ এক ভলিতে লিভারপুলকে এগিয়ে দেন রায়ান গ্র্যাভেনবার্খ। অ্যালেক্সান্ডার ইসাকের জায়গায় একাদশে সুযোগ পাওয়া হুগো একিটিকের গোলে বিরতিতে স্কোর ২-০ করে স্বাগতিকরা।

তবে দুই গোল পিছিয়ে থেকেও ম্যাচে ফেরার লড়াই চালায় এভারটন। ঘণ্টা পেরোতেই দারুণ এক দূরপাল্লার শটে ব্যবধান কমান ইদ্রিসা গেই। শেষ দিকে চাপ সামলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা মৌসুমের প্রথম পাঁচ ম্যাচে পূর্ণ জয়ে শীর্ষে অবস্থান করছে। ৫ ম্যাচে তাদের সংগ্রহ ১৫ পয়েন্ট। ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। 

/এফআইআর/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি