বোয়েটাংয়ের হ্যাটট্রিকে ৫ গোলের ম্যাচ জিতলো মোহামেডান, কিংসের ড্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৩আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৩

ফেডারেশন কাপ ফুটবলে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর বাংলাদেশ পুলিশ এফসিকে ৩-২ গোলে হারিয়ে দারুণ জয় পেয়েছে। দলের জয়ে ঘানার স্ট্রাইকার স্যামুয়েল বোয়েটাং হ্যাটট্রিক করেছেন। 

কুমিল্লার ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে মঙ্গলবার স্যামুয়েল বোয়েটাং ১১, ৪৭ ও ৭৩ মিনিটে হ্যাটট্রিক পান। পুলিশের ইসা ফয়সাল ৯ ও দানিলো অগাস্টো ৩০ মিনিটে একটি করে গোল করে ব্যবধান কমান।

অন্য দিকে, কিংস অ্যারেনায় ফেডারেশন কাপের প্রথম ম্যাচে আজ বসুন্ধরা কিংস এগিয়ে থেকেও ১-১ গোলে ড্র করেছে ফর্টিস এফসির সঙ্গে। ৪৭ মিনিটে দরিয়েলতন গোমেজ নাসিমেন্তোর গোলে লিড নেওয়ার পর ফর্টিসকে ৮৫ মিনিটে গোল উপহার দেন তারিক কাজী। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে হবে: স্পিকার
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
ট্রফির চেয়ে সম্মান বড়, মোহামেডানকে চ্যাম্পিয়ন ঘোষণার আহ্বান কিংসের!
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী