পিছিয়ে থেকে বার্সেলোনার দারুণ জয়

স্পোর্টস ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৪আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৪

আগে গোল করে রিয়াল ওবেইদো স্বপ্ন দেখছিল। তবে বার্সেলোনার ম্যাচে ফিরতে সময় লাগেনি। লা লিগায় হ্যান্সি ফ্লিকের দল ৩-১ গোলে ম্যাচ জিতে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমালো। ৬ ম্যাচ শেষে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা। শীর্ষে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ১৮।

বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের মাঠে বার্সেলোনা আক্রমণে এগিয়ে থেকেও আগে গোল পায়নি।

৩২ মিনিটে রাফিনিয়ার নিচু শট পোস্টে লাগে। সেই বলে দুরূহ কোণ থেকে আরাহোর শট প্রতিহত করেন গোলকিপার।

পরের মিনিটে বার্সেলোনা গোল হজম করে। গোলকিপার হোয়ান গার্সিয়ার ভুলে রেইনার দুর্দান্ত গোলে এগিয়ে যায় ওবেইদো। বক্সের অনেকটা বাইরে এসে ক্লিয়ারের চেষ্টায় বল নিয়ন্ত্রণে নিয়ে এক সতীর্থকে পাস দিতে গিয়ে প্রতিপক্ষের পায়ে তুলে দেন গার্সিয়া। প্রায় ৪০ গজ দূর থেকে জোরালো শটে বল জালে পাঠান স্প্যানিশ মিডফিল্ডার রেইনা।

তবে ৫৬ মিনিটে সমতায় ফেরে বার্সেলোনা। দূরের পোস্টে পা ছুঁয়ে জালে জড়ান ডিফেন্ডার এরিক গার্সিয়া।

৬৫ মিনিটে রাফিনিয়ার জায়গায় লেভানদোভস্কিকে মাঠে নেমে গোলও পান। ৭০ মিনিটে ডান দিক থেকে ফ্রেংকি ডি ইয়ংয়ের ক্রসে কাছের পোস্টে দারুণ হেডে দলকে এগিয়ে নেন ৩৭ বছর বয়সী পোলিশ স্ট্রাইকার।

ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগে রাশফোর্ডের কর্নারে হেডে গোল করেন উরুগুয়ের ডিফেন্ডার আরাহো।

/টিএ/এমকেএইচ/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের