এএফসি অ্যাওয়ার্ডের জন্য ব্রোঞ্জ ক্যাটাগরিতে মনোনীত বাফুফে

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৬আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৬

বাংলাদেশ ফুটবল ফেডারেশন অ্যাওয়ার্ড নাইট আয়োজন করছে না অনেক দিন হলো। তবে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ঠিকই প্রতি বছরই অ্যাওয়ার্ড নাইট আয়োজন করে যাচ্ছে। এবার ১৬ অক্টোবর সৌদি আরবের রিয়াদে এএফসি অ্যাওয়ার্ড নাইটের ২৬তম আসর হওয়ার অপেক্ষায়। সেরা খেলোয়াড়সহ মোট ২০ ক্যাটাগরির পুরস্কারের মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দুটির জন্য মনোনীত হয়েছে। 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) অফিসিয়াল ওয়েবসাইটে এই পুরস্কার ঘোষণা করেছে এএফসি। এএফসি অ্যাওয়ার্ডে বাফুফের ব্রোঞ্জ ক্যাটাগরিতে এটাই সর্বোচ্চ মনোনয়ন। মনোনীতদের মধ্যে থেকে প্রতি ক্যাটাগরিতে একজন ব্যক্তি বা সংস্থা পুরস্কার পাবে। 

তৃণমূলে ফুটবলের উন্নয়নে ভূমিকা ও কাজের জন্য আরও উৎসাহিত করতে এএফসি সভাপতি গ্রাসরুটে তিন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করে থাকে। ব্রোঞ্জ ক্যাটাগরিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, নর্দান মারিয়ানা ও ভিয়েতনাম ফুটবল ফেডারেশন মনোনীত হয়েছে।

তৃণমূলে কাজের জন্য এএফসি থেকে বাফুফে এটাই প্রথম কোনও স্বীকৃতি পেতে যাচ্ছে। বাফুফে এবার এএফসি গ্রাসরুট ডে-তে কয়েক’শ খুদে ফুটবলার নিয়ে বড় অনুষ্ঠান করেছিল যশোরের শামসুল হুদা অ্যাকাডেমিতে। এছাড়া রাজশাহীতে বাফুফে নিবন্ধিত সব অ্যাকাডেমিকে সনদও দিয়েছিল। এর জন্যই মিলেছে এই স্বীকৃতি।

/টিএ/এমকেএইচ/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি