বার্সার বিপক্ষে জিতে পিএসজির ইতিহাস 

স্পোর্টস ডেস্ক
০২ অক্টোবর ২০২৫, ১২:৩৪আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ১২:৩৭

চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে শেষ মুহূর্তে নাটকীয় জয় পেয়েছে পিএসজি। বদলি হিসেবে নামা গনকালো রামোসের গোলে লুইস এনরিকের দল জিতেছে ২-১ ব্যবধানে। এর ফলে ইতিহাস গড়েছে ফরাসি জায়ান্টরা। ইউরোপিয়ান প্রতিযোগিতায় প্রথম কোনও দল বার্সেলোনার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে তিনবার জয়ের কীর্তি গড়েছে। 

অথচ বার্সেলোনা ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল। ১৯তম মিনিটে ফেরান তোরেস জাল কাঁপিয়ে টানা ৪৫ ম্যাচে গোল করার রেকর্ড গড়েন। তবে বিরতিতে যাওয়ার আগেই সমতায় ফেরে পিএসজি। ১৯ বছর বয়সী সেনি মাইউলু নিখুঁত ফিনিশিংয়ে গোল করে চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নদের ফিরিয়ে আনেন লড়াইয়ে।

দ্বিতীয়ার্ধে দু’দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। লামিনে ইয়ামাল শুরুতে দারুণ চাপ তৈরি করলেও গোলের দেখা পায়নি বার্সেলোনা। উল্টো যোগ করা সময়ে রামোস গোল করে পিএসজিকে নাটকীয় জয় এনে দেন।

চোট-জর্জরিত দুই দলকেই নামতে হয়েছিল গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় ছাড়া। বার্সেলোনার দলে ছিলেন না গোলরক্ষক হোয়ান গার্সিয়া, গাভি, ফেরমিন লোপেজ ও রাফিনিয়া। অন্যদিকে পিএসজির দলের বাইরে ছিলেন অধিনায়ক মারকিনিয়োস, ডিজিরে দুয়ে, খিচা কাভারাস্কেইয়া ও উসমান দেম্বেলে। এছাড়া ম্যাচ শুরুর আগে সমস্যা দেখা দেওয়ায় মাঠে নামানো হয়নি হোয়াও নেভেসকেও।

জোড়া গোল করেন হাল্যান্ড। অপর দিকে জায়ান্ট ম্যানচেস্টার সিটির হয়ে আর্লিং হাল্যান্ড জোড়া গোল করলেও মোনাকো তাদের ২-২ গোলে রুখে দিয়েছে। স্বাগতিকদের ৯০ মিনিটের পেনাল্টিতে কপাল পুড়েছে সিটির। স্পট কিক থেকে জাল কাঁপান এরিক ডায়ার। অথচ প্রথমার্ধে ১৫ ও ৪৪ মিনিটে জোড়া গোল করে টানা দ্বিতীয় জয়ের আশা জাগাচ্ছিলেন হাল্যান্ড। মাঝে ১৮ মিনিটে একটি শোধ দেন জর্ডান টেজে। 

দুই গোলে এগিয়ে থাকার পরও ম্যাচটা আর পুরোপুরি নিজেদের করে নিতে পারেনি সিটি। যার ফল ভুগতে হয় শেষ দিকে। 
 

/এফআইআর/
সম্পর্কিত
পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উদযাপনে রণক্ষেত্র প্যারিস, গ্রেফতার ৪১৬
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বুদাপেস্টে আজ পিএসজি-আর্সেনাল মহারণ 
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি