বড় চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ: কাবরেরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২৫, ১৯:২৫আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ২০:২৩

এশিয়ান কাপ বাছাই ফুটবলে আগামী ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এ ম্যাচকে সামনে রেখে ঢাকায় জাতীয় স্টেডিয়ামে চলছে জামাল ভূঁইয়াদের নিবিড় অনুশীলন। তাদের নিয়েই নিজেদের মাঠে বড় চ্যালেঞ্জে জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ; এমনটাই বললেন কোচ হাভিয়ের কাবরেরা।

রবিবার (৫ অক্টোবর) অনুশীলনের ফাঁকে কাবরেরা সাংবাদিকদের বলেন, 'অনুশীলন খুব ভালো চলছে। ক্যাম্পের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। এখন পর্যন্ত দলের অগ্রগতিতে আমি খুবই খুশি ও ইতিবাচক। সব ঠিকঠাক চলছে। আরও চারটি অনুশীলন সেশন বাকি আছে। বড় চ্যালেঞ্জের জন্য পুরোপুরি প্রস্তুত হওয়ার সময় এটা।'

দলে চোটের হানার বিষয়ে কাবরেরা বলেন, 'সুমন আর ইব্রাহিম দুজনই ভালো অবস্থায় এসেছিল। তারিক তপু আর আল আমিন এই পাঁচ জনের কিছুটা চোট ছিল। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যেন সুমন ও ইব্রাহিম সময়মতো চোট কাটিয়ে ওঠে, কিন্তু সেটা সম্ভব হয়নি। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং ক্লাবে ফিরিয়ে দেওয়া হয়েছে—যেখানে তারা পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবে।’

বড় চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ: কাবরেরা

তিনি আরও বলেন, ‘তারিক, তপু ও আল আমিনের ব্যাপারে আমরা আশাবাদী। তারিক আর আলামিন আজই অনুশীলনে ফিরবে, আশা করি তপুও খুব শিগগিরই ফিরবে।'

হংকংয়ের বিপক্ষে ম্যাচে পুরো তিন পয়েন্টই পেতে চান বাংলাদেশের এই স্প্যানিশ কোচ। তার পরিষ্কার কথা, 'আমরা সবার কাছেই বড় পারফরম্যান্স প্রত্যাশা করি। এটা আমাদের জন্য দারুণ একটা সুযোগ—নিজেদের মাঠে খেলে তিন পয়েন্ট পাওয়ার, আবার মূল পর্বে খেলার দৌড়ে শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার। আমরা শেষ পর্যন্ত লড়াই করতে চাই। যারা এখন দলে আছে, তাদের সবার কাছে এটাই মূল লক্ষ্য, তেমনি হামজা ও শমিতের জন্যও।'

ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরী আগামীকাল সকালে ঢাকা আসছেন। কাবরেরা তাই আশাবাদী কণ্ঠে বললেন, 'হামজা কাল সকালেই আসছে, সব ঠিক থাকলে তিনটি অনুশীলন সেশন করবে আমাদের সঙ্গে। শমিতের ক্ষেত্রে বিষয়টা একটু কঠিন। সে পরশু রাতে আসবে, শুধু ম্যাচের আগের দিনই অনুশীলন করতে পারবে। তাই তার অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।'

প্রতিপক্ষ হংকং নিয়ে কাবরেরার মূল্যায়ন

‘আমাদের বিশ্বাস সবচেয়ে বেশি। আমরা পুরোপুরি আশাবাদী যে তিন পয়েন্ট নিতে পারবো। হংকং খুবই শক্তিশালী দল, শারীরিকভাবে কঠিন প্রতিপক্ষ। অবশ্যই তাদের বিপক্ষে আমরা ভুগবো। তবে আমাদের সঠিক মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে। একে অন্যের জন্য ত্যাগ স্বীকার করতে হবে। যদি আমরা একতাবদ্ধ থাকি, আগের মতো পারফর্ম করতে পারি, আমাদের বিশ্বাস আমরা লক্ষ্য অর্জন করতে পারবো।'

তিনি আরও বলেন, 'তারা কঠিন দল, যেমনটা বলেছি শারীরিকভাবে শক্তিশালী। তাদের দলে বিভিন্ন বংশোদ্ভূত খেলোয়াড় আছে। অনেকে চাইনিজ সুপার লিগেও খেলে। সিঙ্গাপুর ও ভারতের বিপক্ষে তাদের খেলা দেখেছি। প্রথম থেকেই বলেছি, এই গ্রুপের দলগুলোর মধ্যে পার্থক্য খুবই কম। তাই ম্যাচটা কঠিন হবে। কিন্তু আমরা বিশ্বাস করি জেতা সম্ভব।

কাবরেরা বলেন, ‘আমরা এখনো সব দিক নিয়ে কাজ করছি, বিশেষ করে সেসব জায়গায় যা সিঙ্গাপুরের বিপক্ষে ঠিকভাবে কাজ করেনি। অনেক কিছুই ভালো ছিল, কিন্তু কিছু মুহূর্তে আমরা পিছিয়ে গিয়েছিলাম। সেখানে কীভাবে উন্নতি করা যায়,  কীভাবে আরও ধারাবাহিক হওয়া যায় এবং অবশ্যই কীভাবে আরও গোল করা যায়, যা আমাদের তিন পয়েন্ট দেবে—সেসব নিয়ে কাজ করেছি।'

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের পারফরম্যান্স

হামজার পারফরম্যান্স নিয়ে কোচ বলেন, 'এখন পর্যন্ত সেই পজিশনে হামজা দারুণ খেলেছে। গত ম্যাচের কিছু সময় সে আরও ওপরে খেলেছে। যেটা নিয়ে আগেও ওর সঙ্গে কথা হয়েছিল। ডিফেন্সে ভারসাম্য বজায় রাখার পাশাপাশি আক্রমণেও তার অবদান চাই আমরা। যেন সে সেকেন্ড লাইন থেকে উঠে এসে সুযোগ তৈরি করতে পারে।

সিঙ্গাপুরের বিপক্ষে শেষ মুহূর্তেও ওর ভালো কিছু সুযোগ ছিল। তাই আমি মনে করি, সে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে যেমন কাজ করেছে, আক্রমণাত্মক ভূমিকাতেও সমানভাবে সফল হয়েছে।’

কোচ আরও বলেন, ‘সিঙ্গাপুরের বিপক্ষে শেষ মুহূর্তেও ভালো কিছু সুযোগ ছিল তার সামনে। ডিফেন্সিভ ও অফেন্সিভ মিডফিল্ডার হিসেবে এই মিশ্র ভূমিকায় স্বাচ্ছন্দ্যে খেলতে পারছে বলে আমার মনে হয়।'

/টিএ/এম/এমওএফ/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনো পৌঁছেছেন হামজা চৌধুরী 
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে