মেসিকে ছাড়াই জিতলো আর্জেন্টিনা, কী বললেন স্ক্যালোনি

স্পোর্টস ডেস্ক
১১ অক্টোবর ২০২৫, ১১:১৭আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ১১:৫৫

লিওনেল মেসিকে ছাড়াই যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে প্রীতি ম্যাচে ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

মেসি মাঠে না খেললেও গ্যালারিতে পরিবারসহ খেলা উপভোগ করেছেন তিনি। ম্যাচ শেষে আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি জানান, ‘আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে লিও (মেসি) খেলবে না। আমরা লাওতারো (মার্তিনেজ) ও হুলিয়ান (আলভারেজ)-কে সুযোগ দিতে চেয়েছিলাম, বেঞ্চে ছিল হোসে ম্যানুয়েল লোপেজও। এটা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়েছে। শেষ পর্যন্ত ফ্লাকো (লোপেজ) নামতে পারেনি, পরের ম্যাচে সুযোগ পাবে। পুরো সিদ্ধান্তটাই আমার।’

মেসি না খেললেও আর্জেন্টিনার জয় এনে দেন জিওভানি লো সেলসো। সতীর্থ লাওতারো মার্তিনেজের পাস থেকে গোল করে দলকে এগিয়ে নেন তিনি। ম্যাচজুড়ে আধিপত্য দেখানো আলবিসেলেস্তেরা ভেনেজুয়েলার বিপক্ষে ১৯টি শট নেয়, যার মধ্যে ১১টি ছিল লক্ষ্যে।

আগামী ১৪ অক্টোবর পুয়ের্তো রিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে মেসি খেলবেন কিনা—এমন প্রশ্নের জবাবে স্ক্যালোনি আশাবাদী সুরে বলেছেন, ‘আমরা আশা করি, মঙ্গলবার মেসি খেলতে পারবে। আগামী কয়েকদিনে দেখা যাবে পরিস্থিতি কী দাঁড়ায়।’

মেসি যখন গ্যালারি থেকে জাতীয় দলের জয় উপভোগ করছেন, তখন ইন্টার মায়ামির প্রধান কোচ হাভিয়ের মাসচেরানো শনিবার রাতে এমএলএসের নিয়মিত মৌসুমে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে নিজের দলে মেসিকে দেখার আশা প্রকাশ করছেন, ‘আমি অবশ্যই চাইবো। কল্পনা করুন, যদি লিও মেসি আমাদের হয়ে খেলতে পারে! কিন্তু বাস্তবতা হলো, সে এখনও আমাদের সঙ্গে নেই। আমি আবারও বলছি, যেহেতু আমরা লিওর কথা বলছি—রদ্রিগো (দে পল), টেলাসকো আছে... মেসি যেকোনও সময় খেলতে পারে, সন্দেহ নেই। তবে বিষয়টা এখন অনুমাননির্ভর, কারণ সে আমাদের সঙ্গে নেই এবং আমি এখনও লিওর সঙ্গে কথা বলিনি। আজ রাতে দেখা যাক কী হয়।’

/এফআইআর/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে