ইসরায়েলকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের আরও কাছে নরওয়ে

স্পোর্টস ডেস্ক
১২ অক্টোবর ২০২৫, ১২:২২আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ১২:২২

আর্লিং হাল্যান্ডের হ্যাটট্রিকে ইসরায়েলকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে নরওয়ে। তাতে ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার পথে বড় এক ধাপ এগিয়ে গেছে তারা।

ম্যাচের শুরুর ৫ মিনিটে পরপর দুইবার পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ম্যানচেস্টার সিটির এই তারকা ফরোয়ার্ড। ইসরায়েল গোলরক্ষক ড্যানিয়েল পেরেজ প্রথমবারই তার শট রুখে দেন। কিন্তু পেরেজ গোললাইন থেকে আগেই বের হওয়ায় রেফারি পুনরায় পেনাল্টির নির্দেশ দিলে আবারও হতাশ করেন হাল্যান্ড। এবারও তার শট রুখে দেন পেরেজ। 

তবে লিড পেতে খুব একটা দেরি হয়নি নরওয়ের। আলেকজান্ডার সরলথের ক্রসে ভুলবশত নিজেদের জালেই হেড করেন ইসরায়েলি মিডফিল্ডার আনান খালাইলি।

এরপর দলের রেকর্ড গোলদাতা হাল্যান্ড ডান পায়ের নিখুঁত ফিনিশে ব্যবধান দ্বিগুণ করেন। এটি ছিল ক্লাব ও দেশের হয়ে তার টানা ১০ম ম্যাচ। এই মৌসুমে সিটি ও নরওয়ের হয়ে মোট ১২ ম্যাচের মধ্যে ১১টিতেই গোল করেছেন হাল্যান্ড।

এর কিছু পরেই আসে হাস্যরসে ভরা তৃতীয় গোল। গোলকিপার পেরেজের ক্লিয়ার করা বল রিবাউন্ড হয়ে নিজ ডিফেন্ডার ইদান নাখমিয়াসের গায়ে লেগে পুনরায় ঢোকে নিজেদের জালে।

এরপর ৬৩ মিনিটে দুর্দান্ত এক হেডে হাল্যান্ড করেন নিজের দ্বিতীয় গোল। ৭২তম মিনিটে আন্তোনিও নুসার ক্রসে হেড করে পূরণ করেন হ্যাটট্রিক।

২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড এখন পর্যন্ত দেশের জার্সিতে ৪৬ ম্যাচে করেছেন ৫১ গোল। ইতিহাসের দ্রুততম ফুটবলার হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। আগের রেকর্ডটি ছিল ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের। তিনি ৭১ ম্যাচে ৫০ গোলের মাইলফলকে পৌঁছেছিলেন।

নরওয়ের হয়ে এটি হালান্ডের ষষ্ঠ হ্যাটট্রিক। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ হ্যাটট্রিকের রেকর্ড এখন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির দখলে। তাদের চেয়ে মাত্র চারটি পিছিয়ে হাল্যান্ড।

এই জয়ে গ্রুপ ‘আই’-এর শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে নরওয়ে। তারা এখন ২০০০ সালের পর প্রথম বড় টুর্নামেন্টে এবং ২৮ বছর পর বিশ্বকাপে খেলার দ্বারপ্রান্তে।

অন্যদিকে, দ্বিতীয় স্থানে থাকা ইতালি ৩-১ গোলে এস্তোনিয়াকে হারিয়ে সরাসরি যোগ্যতা অর্জনের আশা টিকিয়ে রেখেছে।

ফিওরেন্টিনার ময়েস কিন চতুর্থ মিনিটেই ইতালিকে লিড এনে দেন। বিরতির সাত মিনিট আগে দ্বিতীয় গোলটি করেন মাতেও রেতেগুই। ইন্টার মিলানের ফ্রান্সেসকো এসপোসিতো করেন তার প্রথম আন্তর্জাতিক গোল। তবে দুই মিনিট পর রাউনো সাপিনেন এস্তোনিয়ার হয়ে একটি সান্ত্বনাসূচক গোল শোধ দেন। 

এই জয়ে নরওয়ের সঙ্গে ইতালির ব্যবধান ছয় পয়েন্টে নেমে এসেছে। যদিও জেন্নারো গাত্তুসোর দল একটি ম্যাচ কম খেলেছে। নরওয়ের পয়েন্ট ১৮, ইতালির ১২। 

১৪ অক্টোবর মঙ্গলবার রোমে ইসরায়েলের বিপক্ষে খেলবে ইতালি। জয় পেলে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে থাকা ইসরায়েলের চেয়ে ছয় পয়েন্টে এগিয়ে যাবে এবং নরওয়ের কাছাকাছি চলে আসবে।

২০২১ সালের ইউরো জয়ী ইতালি টানা দুটি বিশ্বকাপ (২০১৮ ও ২০২২) খেলতে পারেনি। তাদের সর্বশেষ অংশগ্রহণ ছিল ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে।

 

/এফআইআর/
সম্পর্কিত
মেসির পর এবার হাল্যান্ড: মাদক পাচারকারীদের প্যাকেটে কেন ফুটবল তারকারা?
গোলে গোলে মন জয়, হাল্যান্ডের নামে নবজাতকের নাম রাখছেন পেরুর বাবা-মায়েরা
‘শাবাশ রেফারি’, ইংল্যান্ডের জয়ে হাল্যান্ডের বাবার খোঁচা
সর্বশেষ খবর
আল আহলিকে হারিয়ে ট্রফি বার্সেলোনার  
আল আহলিকে হারিয়ে ট্রফি বার্সেলোনার  
স্বর্ণের গহনার দাম ফের বাড়লো 
স্বর্ণের গহনার দাম ফের বাড়লো 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে নিয়োগ, আজ থেকে আবেদন শুরু
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে নিয়োগ, আজ থেকে আবেদন শুরু
ফ্লোরেস দ্বীপে ফের ৫.৯ মাত্রার ভূমিকম্প
ফ্লোরেস দ্বীপে ফের ৫.৯ মাত্রার ভূমিকম্প
সর্বাধিক পঠিত
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক