জর্ডান ম্যাচে দৃষ্টি বাংলাদেশের মেয়েদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২৫, ২২:২১আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ২২:২১

আরব আমিরাতে দুটি প্রীতি ম্যাচ খেলে এখন আসল লড়াইয়ের অপেক্ষা। সোমবার (১৩ অক্টোবর) থেকে জর্ডানে শুরু হচ্ছে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাই পর্ব। প্রথম দিনই বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক জর্ডান। বাংলাদেশ সময় রাত ১০টায় ম্যাচটিতে অর্পিতা বিশ্বাসদের বড় পরীক্ষায় নামতে হচ্ছে।

আগামী বছর এএফসি অ-১৭ টুর্নামেন্টের মূল পর্বে খেলতে হলে বাংলাদেশকে এইচ গ্রুপের চ্যাম্পিয়ন হতে হবে। স্বাগতিক জর্ডান ও চাইনিজ তাইপেকে পেছনে ফেলে গ্রুপের শীর্ষে থাকতে হবে।

গ্রুপ সেরা হওয়া একটু কঠিন বলেই মনে করছেন বাংলাদেশের কোচ সাইফুল বারী টিটু। আজ আম্মানে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এই টুর্নামেন্টের তিনটি দলই কোয়ালিফাই করতে চায়। আমাদের জন্য একটু কষ্টকর হবে, কারণ দুটি দলই শক্তিশালী।’

বাংলাদেশ মূল পর্বে খেলার পথে প্রথম ম্যাচটি বেশ খুব গুরুত্বপূর্ণ। কোচের কথা অনুয়ায়ী, ‘প্রথম ম্যাচের ফলের ওপর নির্ভর করবে আমরা কোয়ালিফাই করবো কিনা। এজন্য আমরা সবাই জর্ডান ম্যাচ নিয়ে ফোকাস।’

ফিফা র‌্যাংকিংয়ে জর্ডান বাংলাদেশের চেয়ে এগিয়ে। মিয়ানমারে এশিয়ান কাপ বাছাইয়ের আগে ঋতুপর্ণারা জর্ডানের বিপক্ষে ড্র করেছিল। সেই ম্যাচ থেকে আত্ববিশ্বাস নিচ্ছেন কোচ টিটু, ‘আমাদের নারী দল এশিয়া কাপ ও অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টেও মূল পর্বে খেলবে। এখন অনূর্ধ্ব-১৭ দলের পালা। আমরা আশাবাদী।’

জর্ডান আসার আগে আরব আমিরাতে দুটি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সিরিয়া ও আরব আমিরাতের পাওয়া দুই জয় বাংলাদেশের আত্ববিশ্বাস বাড়িয়ে দিয়েছে।
১৭ অক্টোবর চাইনিজ তাইপের বিপক্ষে বাংলাদেশ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচ খেলবে।

/টিএ/আরআইজে/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি