৭ বিদেশি নিয়ে কুয়েতে যাচ্ছে কিংস

  বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ অক্টোবর ২০২৫, ১৫:৪২আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ১৫:৪২

এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের ম্যাচ শুরু হতে যাচ্ছে আগামী শনিবার। প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি বসুন্ধরা কিংস। ৭ বিদেশি খেলোয়াড় নিয়ে আজ মঙ্গলবার কুয়েতের উদ্দেশে ঢাকা ছাড়তে যাচ্ছে ঘরোয়া লিগের পাঁচবারের চ্যাম্পিয়নরা। এর মধ্যে রয়েছে ফর্টিস এফসির তিন বিদেশি ফুটবলার। 

চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা কিংস পড়েছে ‘বি’ গ্রুপে। স্বাগতিক কুয়েতের ক্লাব আল কুয়েত ছাড়া বাকি দুই দল হল—ওমানের ক্লাব আল সিব ও লেবাননের ক্লাব আল আনসার এফসি। 

২৫ অক্টোবর বসুন্ধরা কিংসের প্রথম ম্যাচে প্রতিপক্ষ আল সিব। বাংলাদেশ সময় ৭টায়, জাবের আল মুবারাক আল হামাদ স্টেডিয়ামে গড়াবে খেলাটি।
২৮ অক্টোবর বসুন্ধরা কিংস নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে আল আনসারের বিপক্ষে। আর ৩১ অক্টোবর শেষ ম্যাচটিতে তাদের প্রতিপক্ষ স্বাগতিক আল কুয়েত।  

পাঁচ গ্রুপ থেকে আটটি দল যাবে কোয়ার্টার ফাইনালে। এর আগে প্রিলিমিনারি স্টেজে সিরিয়ান ক্লাব আল কারামাহ এফসিকে ১-০ গোলে হারিয়ে পরের রাউন্ডে জায়গা করে নেয় বসুন্ধরা কিংস। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
‘কম্বোডিয়া গিয়ে বাংলাদেশের ফুটবলকে ব্র্যান্ডিং করতে চাই’
ট্রফির চেয়ে সম্মান বড়, মোহামেডানকে চ্যাম্পিয়ন ঘোষণার আহ্বান কিংসের!
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি