রবিবার এল ক্লাসিকো, তার আগেই বার্সায় দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক
২৫ অক্টোবর ২০২৫, ১৪:৩২আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ১৪:৩২

হ্যামস্ট্রিংয়ের ইনজুরি থেকে ফেরার পথে ছিলেন বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। কিন্তু নতুন করে ধাক্কা খাওয়ায় রবিবারের এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে পারবেন না তিনি। এমন তথ্য নিশ্চিত করেছে ইএসপিএন।

২৮ বছর বয়সী রাফিনিয়া ২৫ সেপ্টেম্বর রিয়াল ওভিয়েদোর বিপক্ষে ম্যাচে চোট পান এবং তখন থেকেই মাঠের বাইরে ছিলেন। এ সপ্তাহে অনুশীলনে ফিরলেও শুক্রবারের সেশনে আবারও হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেন। তাতে ফের ইনজুরির তালিকায় নাম লেখাতে হয়েছে তাকে।

সূত্র জানায়, তার ফেরার সুনির্দিষ্ট সময় এখনও নির্ধারণ করা যায়নি। তবে অন্তত আরও কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন তিনি। শুরুতে ধারণা করা হয়েছিল, রাফিনিয়া তিন সপ্তাহের মধ্যে ফিরবেন। কিন্তু এক মাস পার হলেও এখনো পুরোপুরি ফিট নন।

নভেম্বরের আন্তর্জাতিক বিরতির আগে বার্সা মুখোমুখি হবে এলচে, ক্লাব ব্রুগা ও সেল্টা ভিগোর। এই তিন ম্যাচেও রাফিনিয়াকে না পাওয়ার আশঙ্কা রয়েছে।

রাফিনিয়ার সঙ্গে ক্লাসিকো থেকে ছিটকে গেছেন আরও কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়—মার্ক-আন্দ্রে টার স্টেগেন, হোয়ান গার্সিয়া, গাভি, দানি ওলমো এবং রবের্ত লেভানডোভস্কি। এছাড়া জুলস কুন্দে ও আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

লা লিগার শীর্ষ দুই দলের এই মৌসুমের প্রথম ক্লাসিকোতে বর্তমানে রিয়াল মাদ্রিদ বার্সার চেয়ে দুই পয়েন্টে এগিয়ে আছে। গত মৌসুমে চারবারের সাক্ষাতে সবগুলোতেই জয় পেয়েছিল কাতালানরা।

বার্সার জন্য আরও দুঃসংবাদ হচ্ছে কোচ হান্সি ফ্লিক এমন ম্যাচে ডাগআউটে দাঁড়িয়ে নির্দেশনা দিতে পারবেন না। গত সপ্তাহে জিরোনার বিপক্ষে লাল কার্ড পাওয়ার পর তার নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা আপিল শুক্রবার স্পেনের ক্রীড়া প্রশাসনিক আদালত খারিজ করেছে।

স্টপেজ টাইমে টানা দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ফ্লিক। রেফারির প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রথমটি রেফারির সিদ্ধান্তে ‘ব্যঙ্গাত্মক তালি’ দেওয়ার কারণে এবং দ্বিতীয়টি সেই সিদ্ধান্তে অতিরিক্ত প্রতিক্রিয়ার জন্য।

জার্মান কোচ অবশ্য দাবি করেছেন, তিনি রেফারিকে নয় বরং নিজের খেলোয়াড় ফ্রেঙ্কি ডি ইয়ংকে উৎসাহ দিচ্ছিলেন। কিন্তু আপিল গৃহীত না হওয়ায় এবার বার্নাব্যুতে স্ট্যান্ড থেকেই খেলা দেখতে হবে তাকে।

এ কারণে শনিবারের ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনেও উপস্থিত থাকবেন না বার্সা কোচ। তার জায়গায় কথা বলবেন সহকারী কোচ মার্কাস সর্গ।

/এফআইআর/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী