থাইল্যান্ডের কাছে এবার আরও বড় ব্যবধানে হার বাংলাদেশের

বাংলা টিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২৫, ১৯:২৬আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ২০:২৮

থাইল্যান্ডের বিপক্ষে প্রথম ফিফা প্রীতি ম্যাচে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশের মেয়েরা। আজ দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচেও হার এড়াতে পারেননি আফঈদা খন্দকাররা। স্বাগতিকদের কাছে এই ম্যাচে ৫-১ গোলের বড় ব্যবধানে হেরেছে।

থনবুরি বিশ্ববিদ্যালয় ফুটবল ট্রেনিং সেন্টারে সোমবার (২৭ অক্টোবর) ফিফার বর্তমান র‌্যাংকিয়ে বাংলাদেশের (১০৪তম) চেয়ে এগিয়ে থাকা থাইল্যান্ড (৫৩তম) দুই ম্যাচেই আধিপত্য দেখালো।

শুরুতে থাইল্যান্ডের সঙ্গে সমানে সমানই লড়ছিল পিটার বাটলারের শিষ্যরা। কিন্তু ১২ মিনিটে অতিরিক্ত হাইলাইন ডিফেন্সের মাশুল গুনতে হয় দলকে। মাঝমাঠ থেকে সতীর্থের রক্ষণচেরা পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নেন থাইল্যান্ডের অধিনায়ক সোয়ালাক পেঙ্গনাম। অনেকটা এগিয়ে ওয়ান অন ওয়ান পজিশনে পেয়ে যান রুপনা চাকমাকে। তার পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়িয়ে দেন পেঙ্গনাম।

একটু পর একইভাবে সতীর্থের থ্রু পাস অফসাইডের ফাঁদ ভেঙে ধরেছিলেন পেঙ্গনাম। তবে তিনি শট নেওয়ার আগে শিউলি আজিম নিখুঁত ট্যাকলে বিপদমুক্ত করেন। ২০ মিনিটে শিউলিই বক্সের কোনা থেকে বাম পায়ের শটে চেষ্টা করেন, কিন্তু বল সরাসরি যায় গোলকিপারের কাছে।

২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় থাইল্যান্ড। নিজেদের অর্ধ থেকে সতীর্থের লং পাস আবারও অফসাইডের ফাঁদ ফাঁকি দিয়ে নিয়ন্ত্রণে নেন জিরাপর্ন মঙ্গকোলদে। পিছু ছোটা নবীরন-আফঈদাদের গতিতে পরাস্ত করে ঠান্ডামাথার চিপ শটে জাল খুঁজে নেন তিনি।

পাঁচ মিনিট পর ম্যাচে ফেরার উপলক্ষ পায় বাংলাদেশ। মনিকা চাকমার কর্নারে অনেকটা লাফিয়ে শামসুন্নাহার জুনিয়রের নেওয়া হেড পোস্টের ভেতরের দিকে লেগে ঠিকানা খুঁজে পায়।

রক্ষণের দুর্বলতা ৩৫ মিনিটে আবারও ফুটে ওঠে। আফঈদা-শামসুন্নাহার সিনিয়রের ফাঁক দিয়ে বেরিয়ে চিপ শটে লক্ষ্যভেদ করেন মাদিসন কাস্তিন। পোস্ট ছেড়ে বেরিয়ে এসেও আক্রমণ রুখতে পারেননি রুপনা।

প্রথমার্ধের শেষ দিকে রুপনার দৃঢ়তায় ব্যবধান বাড়েনি। বক্সের ভেতরে সতীর্থের ছোট পাস ফাঁকায় পেয়েছিলেন পেঙ্গনাম। তার শট দারুণ ক্ষিপ্রতায় পা দিয়ে আটকে দেন বাংলাদেশ গোলরক্ষক।

বিরতির পর থাইল্যান্ডের আক্রমণ বাড়তেই থাকে। ৫৮ মিনিটে স্পটকিক থেকে ব্যবধান আরও বাড়ান জিরাপর্ন। বক্সে তাকে কোহাতি কিসকু পেছন থেকে ফাউল করলে পেনাল্টি পায় থাইল্যান্ড।

জয় অনেকটা নিশ্চিত হয়ে গেলেও বাংলাদেশের রক্ষণে চাপ ধরে রাখে থাইল্যান্ড। রুপনা রুখে দেন তাদের কয়েকটি প্রচেষ্টা। শেষ দিকে বাংলাদেশ আক্রমণ গড়ার চেষ্টা করেও সফল হয়নি।

/টিএ/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের