সিটির দুপটে জয়, বার্সাকে রুখে দিয়েছে ব্রুগা

স্পোর্টস ডেস্ক
০৬ নভেম্বর ২০২৫, ১১:০০আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ১১:৫৩

চ্যাম্পিয়নস লিগে নিজেদের দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে ইতিহাদে পেপ গার্দিওলার দল ৪-১ ব্যবধানে বরুশিয়া ডর্টমুন্ডকে উড়িয়ে দিয়েছে।

দারুণ ছন্দে ফিরে আসা ফিল ফোডেন করেছেন জোড়া গোল (২২ ও ৫৭ মিনিট)। বাকি দুটি করেছেন আর্লিং হাল্যান্ড (২৯ মিনিট) ও রায়ান শেরকি (৯০+১ মিনিট)। ডর্টমুন্ডের একমাত্র সান্ত্বনার গোলটি আসে ম্যাচের ৭২ মিনিটে। সেটা করেছেন ভ্যালডেমার অ্যান্টন। 

এই জয়ে চ্যাম্পিয়নস লিগে অপরাজেয় থাকার রেকর্ড আরও বাড়িয়ে নিয়েছে সিটি। 

চার ম্যাচ শেষে তিন জয় ও এক ড্র নিয়ে ১০ পয়েন্ট সংগ্রহ করে সিটি উঠেছে চতুর্থ স্থানে। শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ। তাদের ১২ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে পরের দুই স্থানে রয়েছে আর্সেনাল ও ইন্টার মিলান। 

রাতের অন্য ম্যাচে ক্লাব ব্রুগার মাঠে ৩-৩ ড্র করেছে বার্সেলোনা। এক পর্যায়ে হারের শঙ্কায় থাকলেও শেষ মুহূর্তে সমতা ফিরিয়ে পয়েন্ট বাঁচায় তারা। বার্সেলোনা তিনবার পিছিয়ে পড়ে ক্লাব ব্রুগার মাঠে নাটকীয় ড্রয়ের দেখা পেয়েছে।

ইনজুরি টাইমে জয়ের স্বপ্ন দেখেছিল ব্রুগা। রোমিও ভারমান্ট বার্সা গোলরক্ষক ভয়চেক শেজনির আগে বল পেয়ে ফাঁকা জালে পাঠিয়েছিলেন। কিন্তু ভিএআরের সিদ্ধান্তে ফাউলের কারণে বাতিল হয়ে যায় সেই গোল।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় ক্লাব ব্রুগা। গোল করেন ট্রেসোলদি। তবে দুই মিনিটও যেতে না যেতেই সমতা ফেরায় বার্সা। ফেরমিন লোপেসের নিখুঁত ক্রস থেকে গোল করেন ফেরান তোরেস। ১৭ মিনিটে কার্লোস ফোর্বস ব্রুগাকে আবার এগিয়ে দিয়েছিলেন। ৬১ মিনিটে বার্সাকে আবার ম্যাচে ফেরান ইয়ামাল। কিন্তু ৬৩ মিনিটে ফোর্বস দ্বিতীয় গোলের দেখা পেলে আবার বিপদে পড়ে তারা। স্কোর হয় ৩-২। তার পর ৭৭ মিনিটে ভাগ্যের ছোঁয়ায় স্কোর ৩-৩ হয়েছে বার্সার। ইয়ামালের ক্রস ভুলক্রমে হেড করে নিজের জালে পাঠান জোলিস। 

আরেক স্প্যানিশ ক্লাব অ্যাথলেতিক বিলবাও ২-০ গোলে নিউক্যাসলের কাছে হেরেছে। ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান ও আতালান্তা টানটান ম্যাচে ২-১ ও ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে।

বায়ার লেভারকুসেন বেনফিকাকে ১-০ গোলে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেয়েছে। অন্যদিকে, চেলসি আজারবাইজানের ক্লাব কারাবাগ এফকের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে।

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি