চীনের গ্রুপে বাংলাদেশের মেয়েরা, আছে বিশ্বকাপ স্বপ্নও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২৫, ১৫:৪৩আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ১৫:৪৬

বাংলাদেশ নারী সিনিয়র ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলবে। এএফসি অনূর্ধ-২০ টুর্নামেন্টের মূল পর্বেও জায়গা করে নিয়েছে আফঈদারা। আগামী বছর ১-১৮ এপ্রিল থাইল্যান্ডে হতে যাওয়া ড্র হয়েছে আজ সোমবার (১০ নভেম্বর)। এ গ্রুপে বাংলাদেশের জায়গা হয়েছে চীন, ভিয়েতনাম, স্বাগতিক থাইল্যান্ড ও চীনের গ্রুপে।

চূড়ান্ত পর্বে ১২ দল তিন গ্রুপে খেলবে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন, রানার্স আপের পাশাপাশি সেরা দুই তৃতীয় দল কোয়ার্টার ফাইনাল খেলবে। বাংলাদেশের গ্রুপে চীন স্বাভাবিকভাবেই টপ ফেভারিট। থাইল্যান্ড কিংবা ভিয়েতনামকে হারাতে পারলে বাংলাদেশের গ্রুপ রানার্স আপ কিংবা তিন গ্রুপের মধ্যে তৃতীয় স্থানে থাকা তিন দলের মধ্যে সেরা দুই তৃতীয় দল হওয়ার সম্ভাবনা থাকবে।

কোয়ার্টার ফাইনালে জিতলেই মিলবে বিশ্বকাপ খেলার টিকিট। টুর্নামেন্টের সেমিফাইনালিস্ট চার দল ২০২৬ সালে ফিফা অনূর্ধ২০ নারী বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

স্বাগতিক হিসেবে থাইল্যান্ড চূড়ান্ত পর্বে সরাসরি খেলছে।

গ্রুপ ‘এ’- থাইল্যান্ড, চীন, ভিয়েতনাম ও বাংলাদেশ

গ্রুপ ‘বি’- উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও জর্ডান

গ্রুপ ‘সি’- জাপান, অস্ট্রেলিয়া, চাইনিজ তাইপে ও ভারত।

/টিএ/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি