টিকা না নেওয়ায় আর্জেন্টিনার হয়ে খেলতে পারছেন না আলভারেজ-মোলিনারা

স্পোর্টস ডেস্ক
১১ নভেম্বর ২০২৫, ১৬:৫৩আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ১৬:৫৩

শুক্রবার প্রীতি ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। সেখানে তাদের প্রতিপক্ষ অ্যাঙ্গোলা। কিন্তু তাতে অ্যাটলেটিকো মাদ্রিদের তিন ফুটবলার—হুলিয়ান আলভারেজ, নাহুয়েল মোলিনা ও জুলিয়ানো সিমিওনেকে ছাড়াই তাদের নামতে হচ্ছে! কারণ ইয়েলো ফিভার টিকার স্বাস্থ্যগত আনুষ্ঠানিকতা সম্পন্ন না করায় তারা দলে থাকতে পারছেন না। সোমবার এক বিবৃতিতে এর তথ্য নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

ইয়েলো ফিভার আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চলে ছড়িয়ে থাকা এক ধরনের ভাইরাসজনিত রোগ, যা মূলত মশার মাধ্যমে সংক্রমিত হয়। এসব অঞ্চলে ভ্রমণকারীদের সংক্রমণ রোধে বাধ্যতামূলকভাবে টিকা নিতে হয়। সেই টিকাই নেননি ওই তিন খেলোয়াড়। 

এএফএর বিবৃতিতে বলা হয়েছে, ‘অ্যাঙ্গোলায় প্রবেশের জন্য যে ইয়েলো ফিভার টিকা সংক্রান্ত স্বাস্থ্য প্রক্রিয়া সম্পন্ন করতে হয়, খেলোয়াড়রা তা সময়মতো শেষ করতে পারেননি।’

আগামী বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ইতোমধ্যেই জায়গা নিশ্চিত করা বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা লুয়ান্ডায় অ্যাঙ্গোলার মুখোমুখি হবে। 

/এফআইআর/
সম্পর্কিত
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী