আসিফ আকবরকে ক্ষমা চাওয়ার আহ্বান, দেওয়া হলো আল্টিমেটাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ নভেম্বর ২০২৫, ১৫:৫১আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ১৭:০২

বিসিবির নতুন পরিচালক ও কণ্ঠশিল্পী আসিফ আকবর ১০ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে ফুটবল ও ফুটবলারদের সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছেন। এরপর থেকেই ফুটবলাঙ্গনে চলছে তীব্র সমালোচনা। বুধবার জাতীয় স্টেডিয়ামে সাবেক ফুটবলার, কোচ ও সংগঠকরা আসিফের বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে মৌন মিছিল করেছেন।
 
জাতীয় স্টেডিয়ামের এক নম্বর গেট থেকে প্রেস ক্লাব প্রদক্ষিণ করে আবার আগের জায়গায় এসে মৌন মিছিলটি শেষ হয়। মিছিল শুরুর আগে জাতীয় দলের সাবেক কোচ মারুফুল হক বলেছেন, ‘আমাদের প্রতিবাদ মিছিলের পর আসিফ আকবর যদি কোনও পদক্ষেপ বা ব্যবস্থা না নেন, তাহলে তিন দিনের মধ্যে আমরা আমাদের মুরুব্বিদের সঙ্গে আলোচনা করে কঠোর কর্মসূচি ঘোষণা করবো।’ 

এরপরই মারুফ বলেন, ‘আমরা যে ভদ্র সেটা শান্তিপূর্ণ প্রতিবাদী মৌন মিছিলের মাধ্যমে প্রমাণ করবো। কোনও অশালীন কিছু বলা হবে না।’ 

সাবেক ফুটবলারদের মৌন মিছিল। জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি বলেছেন , ‘গতকালও তিনি মিডিয়ায় নানা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন তার বক্তব্যের। তিনি সরাসরি ফুটবলারদের ব্যবহার খারাপ বলেছেন। বর্তমান-সাবেক যেকোনও ফুটবলারই এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এরপরও যদি তিনি ক্ষমা না চান, কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হবো আমরা।’ 

জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার আব্দুল গাফফার, কায়সার হামিদ, বিপ্লব ভট্টাচার্য্য, আলফাজ আহমেদ,  ইমতিয়াজ আহমেদ নকীব, বাফুফে সদস্য ইকবাল হোসেন, ছাঈদ হাসান কানন, সত্যজিত দাশ রুপু, গোলাম গাউস ও সাইফুর রহমান মনিসহ প্রায় শতাধিক ফুটবল-সংশ্লিষ্ট ব্যক্তি মিছিলে অংশ নেন।

মোহামডোন, রহমতগঞ্জ ক্লাব, বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামসহ অনেকেই ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে নিজেদের উপস্থিতি জানান দেন।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
এবার বাফুফেকে এক হাজার ফুটবল উপহার দিলো পাকিস্তান 
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
সর্বশেষ খবর
১৯৭ জন নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদফতর, আবেদন শেষ ১২ আগস্ট
১৯৭ জন নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদফতর, আবেদন শেষ ১২ আগস্ট
হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন
হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন
শূন্যতার দিকে, রেলগাড়ি
শূন্যতার দিকে, রেলগাড়ি
পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশ
পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু