হামজা থাকলে আমাদের দ্বিতীয় গোল পাওয়া কঠিন হতো: নেপাল কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২৫, ০১:০১আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ০১:০১

প্রীতি ফুটবল ম্যাচে শেষ মুহূর্তে নেপালের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশ। হামজা চৌধুরী পেশিতে চোট পেয়ে শেষ দিকে মাঠ ছাড়লে স্বাগতিকরা শক্তি হারায়। এই সুযোগে হিমালয়ের দেশটি আগ্রাসী খেলে গোল করে হার এড়ায়। তাদের কোচ হড়ি খাড়কাও ড্রয়ের পেছনে হামজার মাঠ ছেড়ে যাওয়াটা অন্যতম কারণ বলে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন।

বাংলাদেশের মোহামেডানে একসময় খেলে যাওয়া স্ট্রাইকার হড়ি খাড়কা প্রথমবারের মতো নেপালের দায়িত্ব নিয়ে হার থেকে বেঁচে যান। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় তিনি বললেন, ‘এটা তো কোচের কৌশল (হামজাকে তুলে নেওয়া)। তবে আমি মনে করি, যদি হামজা খেলতো, তাহলে আমাদের দ্বিতীয় গোল পাওয়া কঠিন হতো।’

বাংলাদেশ ও নেপাল এই প্রীতি ম্যাচ খেললো এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচের প্রস্তুতির জন্য। নেপাল কোচ বলেন, ‘গতকালও আমি বলেছিলাম, ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। বাংলাদেশ খুব বেশি সুযোগ তৈরি করতে পারছিল না, কেননা আমরা প্রেসিং জোন আঁটসাঁট রেখেছিলাম। দ্বিতীয়ার্ধে ওরা গোল পেয়ে গেলো। হামজা দারুণ গোল করেছে, কিন্তু দ্বিতীয় গোলটি; আমি মনে করি ওটা পেনাল্টি ছিল না। বরং প্রথমার্ধে আমাদের একটা পেনাল্টি প্রাপ্য ছিল। অঞ্জনের পায়ে বল ছিল এবং বাংলাদেশের ডিফেন্ডার তাকে ফাউল করেছিল।’

/টিএ/আরআইজে/
সম্পর্কিত
সীমান্ত ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী, পদত্যাগ দাবি
নিজস্ব সময় আর অনন্য ক্যালেন্ডারে চলে যে দেশ
এভারেস্টে চীন-নেপালের যৌথ বৈজ্ঞানিক সাফল্য
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি