নেপালে ফের বন্যায় শত শত বাড়ি ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক
১২ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৯:৩৪

রবিবারের আকস্মিক বন্যায় ২০৪টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৬৫০ এর বেশি মানুষ ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছে নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

কর্মকর্তারা জানান, নয় জন বিদেশিসহ ৯৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আকস্মিক বন্যার পর ক্ষতিগ্রস্ত এলাকায়, বিশেষ করে সবচেয়ে বেশি আক্রান্ত গোর্খা জেলায়, উদ্ধারকাজে ৭০০-র বেশি নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে।

নেপালি সেনাবাহিনী জানিয়েছে, অনুসন্ধান ও উদ্ধার অভিযানে তারা চারটি হেলিকপ্টার ব্যবহার করছেন। বাহিনী আকাশপথে পর্যবেক্ষণও চালিয়েছে এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষকে জানিয়েছে, ভূমিধসের কারণে উজানে নদীর গতিপথ আটকে যাওয়ায় এই আকস্মিক বন্যা হয়ে থাকতে পারে।

‘মানুষ ঘুমাতে পারছে না’

গতকালের আকস্মিক বন্যা আগস্টে নেপাল ও তিব্বত সীমান্তে ঘটে যাওয়া ভয়াবহ বন্যার পুনরাবৃত্তির আশঙ্কা নতুন করে জাগিয়েছে। ওই বন্যায় প্রায় ১ হাজার ৫০০ মানুষ নিহত হয়েছিলেন।

গোর্খার গ্রামীণ পৌরসভা আরুঘাটের এক সরকারি কর্মকর্তা টেক বাহাদুর অধিকারী বিবিসিকে বলেন, মনে শান্তি নেই, ঘরে ঘুমাতে পারছেন না।

তিনি জানান, রবিবারের বন্যার কোনও সুস্পষ্ট কারণ ছিল না। তিনি আরও বলেন, আগে আমরা ভাবতাম, ভারী বৃষ্টি হলে বন্যা হবে। কিন্তু দেখা যাচ্ছে, বন্যার জন্য ভারী বৃষ্টির প্রয়োজন নেই। বৃষ্টি না হলেও এমন বন্যা হয়েছে।

/এসএইচএম/
সম্পর্কিত
তরুণদের প্রতি রাহুল গান্ধীর বার্তা: ‘ভয় পাবেন না’
দিল্লিতে বিরোধী দলের বিক্ষোভের আগে নিরাপত্তা জোরদার, ছয় মেট্রো স্টেশন বন্ধ
ইউক্রেনে রুশ হামলায় ছয় জন নিহত
সর্বশেষ খবর
এবার ৭ পুলিশের বিরুদ্ধে মামলায় আদালতের নতুন নির্দেশ
সিআইডির প্রতিবেদনেও বাদীর নারাজি এবার ৭ পুলিশের বিরুদ্ধে মামলায় আদালতের নতুন নির্দেশ
তরুণদের প্রতি রাহুল গান্ধীর বার্তা: ‘ভয় পাবেন না’
তরুণদের প্রতি রাহুল গান্ধীর বার্তা: ‘ভয় পাবেন না’
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল
যেখানে বেঁচে থাকাই চ্যালেঞ্জ, সেই দক্ষিণ মেরুতে পর্যটকেরা কীভাবে পৌঁছান?
যেখানে বেঁচে থাকাই চ্যালেঞ্জ, সেই দক্ষিণ মেরুতে পর্যটকেরা কীভাবে পৌঁছান?
সর্বাধিক পঠিত
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট