আবারও প্লে-অফের পথে ইতালি!

স্পোর্টস ডেস্ক
১৪ নভেম্বর ২০২৫, ১৪:০১আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ১৪:০১

ম্যাচের শেষ দিকে গিয়ে জয়ের দেখা পেয়েছে ইতালি। বিশ্বকাপ বাছাইপর্বে শেষের আগের ম্যাচে মলদোভাকে ২-০ গোলে হারিয়েছে তারা।  

এর আগেই আজ্জুরিরা প্লে-অফের টিকিট নিশ্চিত করেছিল। কিন্তু গ্রুপ–আইয়ের শীর্ষস্থান পাওয়ার গাণিতিক সম্ভাবনাটা কার্যত শেষ হয়ে গেছে। কারণ নরওয়ে তাদের আগে এস্তোনিয়াকে ৪-১ গোলে হারিয়েছে। এই জয়ে ২৮ বছর পর প্রথমবার বিশ্বকাপে খেলার যোগ্যতা কার্যত নিশ্চিত করে ফেলেছে আর্লিং হাল্যান্ডরা।

আগামী রবিবার নরওয়ের মুখোমুখি হবে ইতালি। সেই ম্যাচে নরওয়েকে হারালে ইতালির পয়েন্ট সমান হবে ঠিকই, কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে আছে তারা। যা পয়েন্ট টেবিলে ইতালির শীর্ষে ওঠাকে কার্যত অসম্ভব করে তুলেছে।

এই অবস্থায় চারটি বিশ্বকাপ স্পট নিয়ে লড়াই হবে ১৬ দলের ইউরোপীয় প্লে-অফে। তাতে আবারও বাঁচা-মরার লড়াই অপেক্ষা করছে চারবারের বিশ্বকাপ জয়ী ইতালির সামনে।

তলানির দল মলদোভার বিপক্ষে দীর্ঘক্ষণ গোলশূন্য ছিল ইতালি। শেষ পর্যন্ত ৮৮ মিনিটে জিয়ানলুকা মানচিনির হেডে স্কোরের দেখা পায় তারা। পরে ৯০+২ মিনিটে বদলি ফ্রান্সেসকো পিও এসপোসিতোর হেডে আরও একটি গোলে নিশ্চিত হয় ইতালির স্বস্তির জয়। 

/এফআইআর/
সম্পর্কিত
প্লে-অফে ইতালির প্রতিপক্ষ কারা 
বিশ্বকাপে জার্মানি, নেদারল্যান্ডস
২৮ বছর পর বিশ্বকাপে নরওয়ে, আবারও বিপদে ইতালি
সর্বশেষ খবর
বিশ্বের উষ্ণতা বাড়াতে পারে উড়োজাহাজের তৈরি ‘কনট্রেল’, এড়াতে নতুন উদ্যোগ
বিশ্বের উষ্ণতা বাড়াতে পারে উড়োজাহাজের তৈরি ‘কনট্রেল’, এড়াতে নতুন উদ্যোগ
কাঁঠালের বিচি আর মুগডালে জমবে নতুন স্বাদের ডাল
কাঁঠালের বিচি আর মুগডালে জমবে নতুন স্বাদের ডাল
পারিবারিক আদালতে গোবিন্দের স্ত্রী, তবে কি ডিভোর্সের পথে
পারিবারিক আদালতে গোবিন্দের স্ত্রী, তবে কি ডিভোর্সের পথে
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ধোঁয়াশা কাটেনি
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ধোঁয়াশা কাটেনি
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন