পেনাল্টি মিস পাকেতার, ব্রাজিলের জয় হাতছাড়া

  স্পোর্টস ডেস্ক
১৯ নভেম্বর ২০২৫, ১০:১৭আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ১০:২২

বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতিমূলক শেষ ম্যাচে হতাশা নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল। একের পর এক সুযোগ নষ্ট করে তিউনিসিয়ার সঙ্গে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। দ্বিতীয়ার্ধে পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেননি লুকাস পাকেতা। 

ম্যাচের শুরুতেই চমকে দেয় তিউনিসিয়া। ২৩তম মিনিটে কাউন্টার-অ্যাটাক থেকে গোল করেন হাজেম মাসতুরি। এর আগে রদ্রিগোর একটি প্রচেষ্টা গোললাইন থেকে রক্ষা করেন মনতাসার তালবি।

গোল হজম করে আক্রমণে ওঠে ব্রাজিল। একের পর এক সুযোগ তৈরি করলেও সেসব কাজে লাগাতে পারেননি কাসেমিরো, ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো। প্রথমার্ধের বিরতির আগে শেষ পর্যন্ত হ্যান্ডবলের ঘটনায় পেনাল্টি পায় ব্রাজিল। আত্মবিশ্বাসী ভঙ্গিতে শট নিয়ে বল জালে পাঠান এস্তেভাও। প্রতিপক্ষ গোলকিপার ভুল দিকে ঝাঁপ দিয়েছিলেন। 

দ্বিতীয়ার্ধে আবারও সুযোগ আসে তিউনিসিয়ার। এলিয়াস সাদের নিচু শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে যায়। ব্রাজিলের সামনে সুযোগ এসেছিল ব্যবধান বাড়ানোর। ভিটর রোকেকে ফেলে দেওয়ায় পেনাল্টি পায় তারা। কিন্তু ৭৮তম মিনিটে লক্ষ্যভ্রষ্ট শট নেন পাকেতা। 

৮৮তম মিনিটে আরেকটি পেনাল্টির দাবিও অগ্রাহ্য হয় ব্রাজিলের। শেষ মুহূর্তে জয়ের সবচেয়ে কাছাকাছি গিয়েছিল তারা। কিন্তু এস্তেভাওর শট পোস্টের তলায় লেগে ফিরে আসে।

  /এফআইআর/
সম্পর্কিত
ভারতের বিপক্ষে ম্যাচ, ব্রাজিলের জন্য রাজকীয় আয়োজন কলকাতায়
কুতিনিয়ো সান্তোসে, খুশি নেইমার
দল ঘোষণার পর আনচেলত্তি বললেন, ‘ভবিষ্যতের জন্য কিছু তৈরি করাই আমাদের লক্ষ্য’
সর্বশেষ খবর
মসজিদে গোপন বৈঠক: জঙ্গি সন্দেহে গ্রেফতার পাঁচজন রিমান্ড শেষে কারাগারে
মসজিদে গোপন বৈঠক: জঙ্গি সন্দেহে গ্রেফতার পাঁচজন রিমান্ড শেষে কারাগারে
ছেলেকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রধান অভিযুক্তের বাড়িঘর ভাঙচুর
ছেলেকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রধান অভিযুক্তের বাড়িঘর ভাঙচুর
গৌরব গুপ্তের নকশায় ‘শি-উলফ’ সাজে শাকিরা, সঙ্গে বেনারসি সিল্ক
গৌরব গুপ্তের নকশায় ‘শি-উলফ’ সাজে শাকিরা, সঙ্গে বেনারসি সিল্ক
ছিনতাই হচ্ছে প্রাণও যাচ্ছে, পুলিশের খাতায় কতটা উঠছে?
ছিনতাই হচ্ছে প্রাণও যাচ্ছে, পুলিশের খাতায় কতটা উঠছে?
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা