ন্যু ক্যাম্পে গোল করার মুহূর্ত আজীবন মনে রাখবেন লেভানডোভস্কি  

স্পোর্টস ডেস্ক
২৩ নভেম্বর ২০২৫, ১০:৪৮আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ১০:৪৮

সংস্কার কাজ চলায় ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ফিরবো ফিরবো করেও ফেরা হচ্ছিলো না বার্সেলোনার। আড়াই বছর পর অবশেষে রাজসিক প্রত্যাবর্তনই ঘটেছে কাতালান জায়ান্টদের। লা লিগায় পুনর্নির্মিত ন্যু ক্যাম্পে অ্যাথলেতিক বিলবাওকে বিধ্বস্ত করেছে ৪-০ গোলে। সেখানে প্রথম গোলটি করেছেন রবের্ত লেভানডোভস্কি। তাই প্রথম গোলটি পোলিশ স্ট্রাইকারের কাছে হয়ে থাকছে ‘বিশেষ’। সেই মুহূর্তটি ‘আজীবন মনে রাখবেন’ তিনি। 

ম্যাচ শুরুর চার মিনিটের মাথায় গোল করে ন্যু ক্যাম্পের উৎসবমুখর পরিবেশটাকে আরও রঙিন করে তোলেন লেভানডোভস্কি।  তার পর জোড়া গোল করেন ফেরান তোরেস (৪৫+৩ ও ৯০ মিনিট )। ৪৮ মিনিটে একটি করেছেন ফেরমিন লোপেজ। 

গত বছরই এই মাঠ পুনরায় খুলে দেওয়ার কথা ছিল। কিন্তু নির্মাণসংক্রান্ত জটিলতা ও নানা সমস্যায় বারবার পিছিয়েছে সময়। শেষ পর্যন্ত প্রত্যাবর্তনের দিনে মাচ জয়ের পর লেভানডোভস্কি বলেছেন, ‘আজকের দিনটা শুধু আমার জন্য নয়, সবার জন্যই বিশেষ। তাই ফিরে এসে প্রথম গোলটা করতে পেরে আমি খুব খুশি। 

বার্সা ওয়ানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘বিভিন্ন স্টেডিয়ামে খেলার অনেক অভিজ্ঞতা আছে আমার, কিন্তু এখানে ব্যাপারটা আলাদা। নিজের ওপর গর্ব হচ্ছে, দলের ওপরও গর্ব হচ্ছে। কারণ, আমরা দারুণ খেলেছি এবং জিতেছি। আমার মনে হয় এই প্রথম গোলটা আমি সারাজীবন মনে রাখবো।’

এই জয়ে লা লিগার শীর্ষে ফিরেছে বার্সা। রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধানেও সমতা ফিরিয়েছে। গোল ব্যবধানে এগিয়ে থাকায় বার্সা সবার ওপরে। ১৩ ম্যাচে তাদের সংগ্রহ ৩১। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদেরও সমান পয়েন্ট।  

বার্সা কোচ হান্সি ফ্লিকও সাবেক বায়ার্ন মিউনিখ তারকাকে প্রশংসায় ভাসিয়েছেন, ‘তার সামনে সুযোগ তৈরি হলে প্রায় শতভাগ সময় গোল করে। এটাই তার স্বাভাবিক বৈশিষ্ট্য। আজকের মতো ম্যাচে খুব দ্রুত গোল পাওয়া দারুণ গুরুত্বপূর্ণ ছিল। এতে দল প্রয়োজনীয় আত্মবিশ্বাস পেয়েছে।’

স্টেডিয়ামের তিনটি খোলা গ্যালারি মিলিয়ে প্রায় ৪৫ হাজার দর্শক উপস্থিত ছিলেন। তৃতীয় ধাপের নির্মাণকাজ এখনও চলছে। পুরো প্রকল্প শেষ হওয়ার কথা পূর্বনির্ধারিত সময়ের এক বছর বাদে ২০২৭ সালে। 

 

/এফআইআর/
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি