ওলমোর জোড়ায় জিতেছে বার্সা, স্বস্তির জয় পেয়েছে সিটি

স্পোর্টস ডেস্ক
৩০ নভেম্বর ২০২৫, ০০:৩৩আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০০:৩৪

চ্যাম্পিয়ন্স লিগে চেলসির বিপক্ষে হতাশাজনক হারের পর ঘুরে দাঁড়ানোর আশায় ছিল বার্সেলোনা। সেই লক্ষ্যে আলাভেসের বিপক্ষে শুরুতে পিছিয়ে পরেও লড়াই করে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে কাতালানরা। তাতে লা লিগায় টানা চতুর্থ ম্যাচ জিতেছে বার্সা। 

জয়ের ফলে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের থেকে দুই পয়েন্ট এগিয়ে আছে স্প্যানিশ জায়ান্টরা। যদিও জাবি আলোনসোর দলের হাতে আছে একটি বাড়তি ম্যাচ। 

বার্সা ম্যাচের একদম প্রথম মিনিটে পাবলো ইবানেজের গোলে পিছিয়ে পড়ে। তাতে শঙ্কাও জাগে তাদের নিয়ে। কিন্তু বার্সা জবাব দেয় দ্রুতই। ৮ মিনিটে লামিনে ইয়ামালের গোলে সমতা ফেরায় তারা। তার পর ২৬ মিনিটে দানি ওলমোর দারুণ ফিনিশে ম্যাচের মোড়ও ঘুরে যায়।

সংস্কারের পর ক্যাম্প ন্যুতে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামা বার্সেলোনাকে তিন পয়েন্ট সুরক্ষিত করতে দ্বিতীয়ার্ধের যোগ করা সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ৯০+৩ মিনিটে তৃতীয় গোলটিও করেন ওলমো। 

এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে অবশেষে স্বস্তির জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। জমজমাট লড়াইয়ে লিডসকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।

প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়েও পড়েও সমতা ফিরিয়েছিল লিডস। তাতে করে অপ্রত্যাশিতভাবে তিন পয়েন্ট পাওয়ার সম্ভাবনাও জাগিয়েছিল তারা। কিন্তু ম্যাচের প্রথম মিনিটে সিটির হয়ে গোল করা ফিল ফোডেনই শেষ মিনিটে পার্থক্য গড়ে দেন। স্কোর ৩-২ করেন তিনি। ম্যাচে যোগ করা ১০ মিনিটের সময় নিচু শটে জাল খুঁজে নেন ফোডেন। সিটির হয়ে ২৫ মিনিটে দ্বিতীয় গোলটি করেছিলেন গাভারদিওল। 

গত সপ্তাহে নিউক্যাসল ও বায়ার লেভারকুসের কাছে টানা পরাজয়ের পর এই জয় সিটি শিবিরে স্বস্তি ফিরিয়েছে। 

/এফআইআর/   
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি