চীনের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ নভেম্বর ২০২৫, ১৯:৩৫আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ১৯:৪৬

১৯ বছর পর এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে নতুন করে ইতিহাস গড়ার হাতছানি ছিল বাংলাদেশের। কিন্তু অঘোষিত ফাইনালে চীনকে হারাতে পারেনি গেলাম রব্বানী ছোটনের দল। বরং স্বাগতিকদের কাছে ৪-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে। গ্রুপ থেকে চীন চ্যাম্পিয়ন হয়ে সৌদি আরবের মূল পর্বে জায়গা করে নিয়েছে।

চীনের চোংকিংয়ে ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে রবিবার হাজারো দর্শকের সামনে দাপট দেখিয়ে সহজেই ম্যাচ জিতেছে স্বাগতিক দল। বাংলাদেশ ৫ ডিফেন্ডার নিয়েও গোল আটকাতে পারেনি। রক্ষণের একের পর এক ভুলে গোল হজম করতে হয়েছে। 

৯ মিনিটে এগিয়ে যায় চীন। মধ্য মাঠ থেকে লং পাসে ডান দিকের মাপা ক্রস গোলকিপার তালুবন্দি করার আগেই ৬ গজের ভেতরে সুয়েয়ি ওইহাও শুধু এক টোকায় বলের গতি পরিবর্তন করে দেন। ৩৯ মিনিটে নিজেদের ভুলে দ্বিতীয় গোল হজম করে বাংলাদেশ। কামাল মৃধা ব্যাকপাসে বল নিয়ে কিছু করার আগেই সুয়েয়ি ওইহাও দৌড়ে এসে তার পা থেকে ছিনিয়ে নিয়ে পোস্ট ছেড়ে বেরিয়ে আসা গোলকিপারকে কাটিয়ে বল জড়িয়ে দেন জালে।

৫২ মিনিটে সুয়েয়ি ওইহাও হ্যাটট্রিক করেন। ডান প্রান্তের ভাসিয়ে দেওয়া বলে ওইহাও লাফিয়ে উঠে হেডে স্কোর ৩-০ করে বাংলাদেশকে একদম ব্যাকফুটে ফেলে দেন। ৮৯ মিনিটে চীন চতুর্থ গোল করে বাংলাদেশের বড় ব্যবধানে হারের লজ্জা নিশ্চিত করে। 

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সাফের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, দেখবেন কোথায়? 
প্রবাসী-নির্ভর পাকিস্তানকে রুখে দিয়েছে ১০ জনের বাংলাদেশ! 
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী