কাফুর সঙ্গে ঢাকায় আসছেন ক্যানিজিয়াও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২৫, ০২:৩২আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:৩২

আর্জেন্টিনা ও ব্রাজিল দলের দুই লিজেন্ডারি ফুটবলার ক্লদিও ক্যানিজিয়া ও কাফু ঢাকায় আসতে যাচ্ছেন। শুনতে একটু অন্যরকম মনে হলেও তা সত্যি হতে যাচ্ছে। শুক্রবার (৫ ডিসেম্বর) থেকে লাতিন বাংলা টুর্নামেন্ট শুরু হচ্ছে৷ ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের একটি দল ছাড়াও খেলছে আর্জেন্টিনা ও ব্রাজিলের দল। টুর্নামেন্টের শেষ দিনে ১১ ডিসেম্বর ব্রাজিল ও আর্জেন্টিনার লিজেন্ডরা থাকবেন মাঠে। আয়োজকরা আজ তা নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) স্থানীয় একটি হোটেলে ব্রাজিল, আর্জেন্টিনা ও বাংলাদেশ দলকে নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হয়েছে। ব্রাজিল থেকে দেশটির সাও পাওলো ভিত্তিক তৃতীয় স্তরের ক্লাব বার্নাদোর যুব দল এবং আর্জেন্টিনা থেকে এসেছে বুয়েন্স আয়ার্সের স্থানীয় দল অ্যাথলেটিকো চার্লোনের যুব দল।

আজ সন্ধ্যা ৭টায় মুখোমুখি হচ্ছে অনূর্ধ্ব-১৭ দলের বেশিরভাগ খেলোয়াড় নিয়ে তৈরি বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টার ও ব্রাজিলের দল। খেলার পাশাপাশি থাকছে সাংস্কৃতিক আয়োজনও। উদ্বোধনী দিনে বিকালে স্টেডিয়ামে গান পরিবেশন করবেন জনপ্রিয় সংগীত তারকা জেমস।

দুটি করে ম্যাচ শেষে টেবিলের শীর্ষ দলটিকে দেওয়া হবে ট্রফি। তিন ম্যাচের টিকিটধারীদের লটারির মাধ্যমে ১০ জন করে বাছাই করে মোট ৩০ জনকে আমন্ত্রণ জানানো হবে কাফু-ক্যানিজিয়ার সৌজন্যে আয়োজিত গালা ডিনারে। এছাড়া ডিনারে ৫০ হাজার টাকা খরচে প্রবেশ করার সুযোগ থাকছে।

আয়োজক প্রতিষ্ঠান এ এফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম ডি আসাদুজ্জামান বলেছেন, ‘কাফু ও ক্যানেজিয়া ১১ তারিখ সকালে একই ফ্লাইটে ঢাকায় আসবেন। ১৩ তারিখ একইসঙ্গে চলে যাবেন। তারা মাঠেও আসবেন। ডিনারে থাকবেন। আশা করছি লাতিন বাংলা টুর্নামেন্ট ও দুই লিজেন্ডের আসার মাধ্যমে তরুণ  ফুটবলাররা আরও উজ্জীবিত হবে।’

সংবাদ সম্মেলন স্বাগতিক রেড গ্রিন ফিউচার স্টার ক্লাবের (বাংলাদেশ) হেড কোচ ইমরুল হাসান আশাবাদী, ‘এই দলটার অধিকাংশ ফুটবলারই অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের। চীনে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাই পর্ব খেলা দলের ১৯ জন এই স্কোয়াডে আছেন। ২৩ জনের দলে প্রবাসী ৪ জন ফুটবলারও রয়েছেন। আমরা এখান থেকে ইতিবাচক অভিজ্ঞতা নিতে চাই।’

আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন ক্লাবের কোচ বলেছেন, ‘আমরা খুব খুশি এখানে আসতে পেরে। এই টুর্নামেন্টে আমরা আর্জেন্টিনার স্কিল দেখানোর জন্য প্রস্তত।’

ব্রাজিলের কোচ লিওনার্দো উচ্ছ্বসিত কণ্ঠে জানালেন, ‘আমরা এখানে আসতে পেরে খুশি। বাংলাদেশের মানুষ ফুটবল ভালোবাসে। আমরা সেরা খেলাটা দিয়ে টুর্নামেন্ট জিততে চাই।’

/টিএ/আরআইজে/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে