সর্বোচ্চ উচ্চতার ভাস্কর্য হচ্ছে মেসির

স্পোর্টস ডেস্ক
১২ ডিসেম্বর ২০২৫, ১১:১৪আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ১১:১৪

অনেক দিনের চেষ্টার পর অবশেষে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি ভারতে আসতে যাচ্ছেন। তাকে ঘিরে এরই মধ্যে ভারতজুড়ে উন্মাদনা শুরু হয়েছে। বহুল প্রতীক্ষিত ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’ কে কেন্দ্র করে চলছে জোর প্রস্তুতি। এই ট্যুরে অন্যতম আকর্ষণ মেসির ভাস্কর্য উন্মোচন।

২০১১ সালে সবশেষ মেসি ভারতে এসেছিলেন। এবার ১৪ বছর পর শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে ভারতে পা রাখতে যাচ্ছেন ৩৮ বছর বয়সী এই তারকা। বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি আগামী ১৩, ১৪ এবং ১৫ ডিসেম্বর তিন দিনে চারটি শহর জুড়ে সফর করবেন। আর ‘এলএম টেনের’ সফল সূচিতে রয়েছে নানান সব আয়োজন।

এর মধ্যে অন্যতম প্রধান আকর্ষণ মেসির ভাস্কর্য উন্মোচন। কলকাতায় ৭০ ফুট উচ্চতার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়কের ভাস্কর্য উন্মোচিত হবে। এখন পর্যন্ত ফুটবল ইতিহাসে কোনও ফুটবলারের এত উচ্চতার ভাস্কর্যের উদাহরণ নেই।

মেসি ভ্রমণ করবেন চারটি শহরে। কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই ও নয়াদিল্লিতে। প্রতিটি শহরেই তাকে ঘিরে থাকছে ভিন্ন ভিন্ন আয়োজন। কলকাতা দিয়ে শুরু। সফর শেষ হবে রাজধানী দিল্লিতে। যেখানে মেসি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।

সফরের বেশ কয়েকটি অংশে মেসির সঙ্গে যোগ দেবেন তার ইন্টার মায়ামি সতীর্থ লুইস সুয়ারেজ এবং আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো ডি পল।

/টিএ/এমকেএইচ/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি